Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এবার ডাক্তারদের জন্য নিজের আলিশান বাড়ি ছেড়ে দিচ্ছেন সুমন
জাতীয়

এবার ডাক্তারদের জন্য নিজের আলিশান বাড়ি ছেড়ে দিচ্ছেন সুমন

By Saiful IslamApril 12, 2020Updated:April 12, 20202 Mins Read

এবার ডাক্তারদের জন্য নিজের আলিশান বাড়ি ছেড়ে দিচ্ছেন সুমন

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে নিজের ব্যক্তিগত গাড়ি ডাক্তারদের দেয়ার পর এবার তাদের থাকার জন্য নিজের আলিশান বাড়ি দিয়ে দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই বাড়িতে ডাক্তারসহ ১৭ জন কর্মকর্তার থাকতে পারবেন বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, হবিগঞ্জ জেলা সিভিল সার্জনের অনুমতির পর এই বাড়িটি ডাক্তারদের দিয়ে দেবেন।

এ আইনজীবী বলেন, এর আগে আমার একটা গাড়ি দিয়েছিলাম সেই গাড়িতে ডাক্তারদের নিয়ে আসতে অনেক সমস্যা হয়। একটি গাড়িতে ডাক্তারদের হচ্ছে না। তাই তাদের থাকার ব্যবস্থা করতে পারলে তারা আরও বেশি সেবা দিতে পারবেন মানুষকে। বর্তমানে এই লকডাউন পরিস্থিতিতে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ সকল কর্মকর্তাদের (মোট ১৭ জন) সুবিধার্থে পরিবারের সাথে পরামর্শ করে আমি চুনারুঘাটে নিজের ডুপ্লেক্স বাসা ছেড়ে দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছি

সুমন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএ মুমিন উদ্দিন চৌধুরীর কাছে প্রস্তাব আকারে ইতোমধ্যেই তিনি বিষয়টি জানিয়ে দিয়েছেন। যে কোনো সময় ডাক্তাররা তার বাসায় উঠতে পারবেন এবং করোনাভাইরাসের এই সময়টাতে তারা তার বাসায় থাকতে পারবেন।

বাসা ছেড়ে দিলে আপনি কোথায় থাকবেন জানতে চাইলে সুমন বলেন, আমি অন্যত্র নিজের থাকার ব্যবস্থা করবো। আমি চাই ডাক্তাররা এই সময়টাতে মানুষদের নির্বিঘ্নে সেবা প্রদান করুক এবং নিশ্চিন্তে মানুষের জন্য কাজ করুক। কেবল বাসা ছেড়ে দেয়া নয়। ডাক্তারদের সুবিধার্থে আমার পক্ষে সম্ভব এমন যা করা লাগে করবো আমি।

সুমন বলেন, উপজেলার বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররা এসে রোগীদের চিকিৎসা সেবা দিতে সমস্যা হওয়ার কারণে তাদের বাসস্থানের জন্য নিজের বাড়ি ছেড়ে দিচ্ছি।তিনি বলেন, আমার পরিবারের সদস্যরা যেহেতু নিউইয়র্কে বসবাস করেন, তাই এখন এই বাড়িতে আমি ছাড়া আমার পরিবারের কোনো সদস্য নেই। যুদ্ধ যেহেতু শুরু হয়েছে, মরলে শহীদ, বাঁচলে সবাইকে নিয়েই বাঁচবো। তাই দেশের অন্যান্যদের উৎসাহিত করতে এই বাড়ি ডাক্তারদের জন্য ছেড়ে দিতে চাচ্ছি।

সেবা পেতে হলে চিকিৎসকদেরও তেমন সার্বিক সামগ্রী ও সহায়তা দেয়ার কথা উল্লেখ করে সুমন বলেন, ডাক্তারদের বদনাম করে লাভ কী? তাদের কাছ থেকে চিকিৎসা সেবা নেবেন, কিন্তু তাদের সুবিধা দেবেন না এটা তো হতে পারে না। যেখানে আমেরিকায় ডাক্তার-নার্সদের জন্য মানুষ রান্না করে খাবার নিয়ে যাচ্ছেন, এখানে মানুষের সেবার জন্য তাদের বাসস্থানের ব্যবস্থা করবো না এটা তো হতে পারে না।

সুমন বলেন, ডাক্তাররা বিভিন্ন এলাকায় অবস্থান করার কারণে রোগী দেখার জন্য আসতে সমস্যা হয়। যেহেতু লকডাউনে পুরো এলাকায় গাড়ি চলাচল কম করে ডাক্তারদের হাসপাতাল আসার ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না।

তিনি বলেন, আমার উপজেলায় বড় কোনো হোটেল নেই। ভেবেছিলাম বড় হোটেল থাকলে সেটাই ভাড়া নেবো।কিন্তু ভেবে দেখলাম আমার একটি বড় বাড়ি রয়েছে। যেখানে আমি একা আছি। এখন বাড়ি ছেড়ে আমি অন্য কোথাও অবস্থান করবো আর বাড়িটি ডাক্তারদের জন্য ছেড়ে দেয়ার অফার করেছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa