Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা এবার বাংলাদেশের সমালোচনায় মুখর রমিজ রাজা
খেলাধুলা

এবার বাংলাদেশের সমালোচনায় মুখর রমিজ রাজা

By Sibbir Osmanজানুয়ারি 14, 20202 Mins Read

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুই টেস্টের প্রস্তাবেও সাড়া দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারি অনুমতি না মেলায় দীর্ঘ সফরে পাকিস্তানে যাবে না বলেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি ছাড়াও মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকেও কারণ হিসেবে দেখিয়েছে বিসিবি। পাকিস্তানি সাবেক ক্রিকেটার রমিজ রাজা এমন যুক্তির সমালোচনা করেছেন। আইসিসির হস্তক্ষেপও কামনা করেছেন এই সাবেক ক্রিকেটার।

Advertisement

পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশের অনীহার পর থেকেই সমালোচনায় মুখর সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। বাংলাদেশ সেখানে খেলতে যেতে রাজি হলেও চায় শুধু সংক্ষিপ্ত সফর।

শুরুতে বাংলাদেশের প্রস্তাব ছিল পাকিস্তানে প্রথমে তিনটি টি-টোয়েন্টি খেলেই পরে টেস্ট খেলবে। সেই প্রস্তাব পেয়ে পিসিবিও বিসিবিকে পাল্টা প্রস্তাব দেয়। তাতে টি-টোয়েন্টি বাদ দিয়ে আহ্বান জানানো হয় আগে টেস্ট সিরিজ খেলে আসার। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে দল পাঠানোর সরকারি অনুমতি মেলেনি বিসিবির।

এই যুক্তি হতবুদ্ধি করে দিয়েছে রমিজ রাজাকে! ইউটিউবের এক ভিডিও পোস্টে তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারছি না, বাংলাদেশ কীভাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে করাচি ও রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে আপত্তি জানায়। তেমনটি হলে এশিয়ার পরিস্থিতি কোনোভাবেই ভালো বলা যাবে না, তাহলে এশিয়াতেই ক্রিকেট হওয়া উচিত নয়। একইভাবে ইংল্যান্ডে ছুড়ি নিয়ে হামলা, অস্ট্রেলিয়ায় দাবানল হচ্ছে। তাই বাংলাদেশের এই যুক্তি আমাকে হতবুদ্ধিই করেছে।’

তিনি অবশ্য পাকিস্তান সরকারের পক্ষ নিয়েই বলেছেন, ‘পাকিস্তান সরকার কিন্তু পরিষ্কার করে দিয়েছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে পুরোপুরি নিরপেক্ষ থাকবে পাকিস্তান।’ তাই তিনি মনে করেন পরিস্থিতি সামলাতে আইসিসির হস্তক্ষেপ প্রয়োজন, ‘আমার মনে হয় আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। এরই মধ্যে পাকিস্তানে তারা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়াল পাঠিয়েছে, তার মানেই হলো পাকিস্তান নিরাপদ।’

নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করতে শ্রীলঙ্কার উদাহরণ টেনেছেন রমিজ, ‘পাকিস্তান আশ্বস্ত করেছে বাংলাদেশকে রাষ্ট্রপতি মর্যাদার নিরাপত্তা দেওয়া হবে। শ্রীলঙ্কা কিন্তু টেস্ট সিরিজে এই নিরাপত্তা ব্যবস্থার প্রশংসাও করেছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

জুন 17, 2026
মেসি হালান্ড

মেসিকে পাগল বললেন হালান্ড

জুন 17, 2026
মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

জুন 17, 2026
Latest News
বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

মেসি হালান্ড

মেসিকে পাগল বললেন হালান্ড

মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa