
যে গাড়ি থেকে টাকার বস্তা হারিয়েছে, সেই গাড়ির দায়িত্বে থাকা ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, একজন গাড়িচালক ও দুইজন নিরাপত্তা কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কোতোয়ালি থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের ওই গাড়ি রোববার পুরান ঢাকার বিভিন্ন শাখায় ঘুরে টাকা সংগ্রহ করে। পরে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের দিকে রওনা হয়।
‘বাবুবাজারে পৌঁছানোর পর গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা চিৎকার করে বলেন, টাকার একটি বস্তা পাওয়া যাচ্ছে না। ওই টাকার বস্তাটি বাংলাবাজার শাখা থেকে তোলা হয়েছিল। বস্তায় ৮০ লাখ টাকা ছিল।’
বাংলাবাজার শাখা এবং ওই গাড়ি যে পথ ধরে গেছে, তার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মামলায় তাদের নাম নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



