Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এবার রাজনীতিতে নাম লেখাচ্ছেন বঙ্গবন্ধু পরিবারের নতুন সদস্য
জাতীয়

এবার রাজনীতিতে নাম লেখাচ্ছেন বঙ্গবন্ধু পরিবারের নতুন সদস্য

By Sibbir OsmanJanuary 29, 2020Updated:January 29, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় রাজনীতিতে যোগ দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের তরুণ সদস্য শেখ সারহান তন্ময়।

এবার রাজনীতিতে নাম লেখাচ্ছেন বঙ্গবন্ধু পরিবারের নতুন সদস্য
প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারসহ শেখ বেলাল উদ্দিন বাবু। ছবি: সংগৃহীত
Advertisement

ওই নির্বাচনে দুই লাখের বেশি ভোটে জয়ী হয়ে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য হয়েছেন তিনি।

এবার সেই বাগেরহাট থেকেই রাজনীতিতে নাম লেখালেন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য শেখ বেলাল উদ্দিন বাবু। তিনি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র। বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছোট ছেলে তিনি।

বাগেরহাট-০৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী শেখ বেলাল উদ্দিন বাবু। ওই আসনের অন্যসব প্রার্থীদের মধ্যে তিনিই বেশি আলোচিত। দৌড়ে সবার চেয়ে এগিয়েও আছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

এর আগে শেখ বেলালকে রাজনীতিতে দেখা যায়নি। তবে বাগেরহাটের মোড়লগঞ্জ-শরণখোলা এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে।

শেখ বেলালের দু’ভাই বর্তমানে সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে মহাজোটের সমর্থন ও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে জয় পান শেখ বেলালের সেঝ ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল। অন্যদিকে শেখ বেলালের বড় ভাই শেখ হেলাল উদ্দিন বর্তমানে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য।

প্রসঙ্গত বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন। গত ১০ জানুয়ারি তার ইন্তেকাল হলে আসনটি শূন্য হয়।

ডা. মোজাম্মেল হোসেন বাগেরহাটের খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সংসদ সদস্য হিসেবে পাঁচবার জয়লাভ করেন।

এবার সেই আসনের উপনির্বাচনে শেখ বেলাল উদ্দিন বাবু নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপ্রত্যাশী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

July 1, 2026
তথ্যমন্ত্রী

সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

July 1, 2026
Court

অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

July 1, 2026

Latest News

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

তথ্যমন্ত্রী

সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

Court

অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

আনসার সদস্য

৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েন

তথ্যমন্ত্রী

নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে : তথ্যমন্ত্রী

CTG

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড

Sikkha

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ক্যাডারভুক্তিতে ভাববে সরকার : শিক্ষামন্ত্রী

বাংলা কিউআর

আজ থেকে ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক, মিলবে যেসব সুবিধা

নতুন উপজেলা

অনুমোদন পেল আরও ৩টি নতুন উপজেলা এবং ১টি থানা

পে-স্কেল

আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa