Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এবার শামিকে নিয়ে যা বললেন কোহলি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এবার শামিকে নিয়ে যা বললেন কোহলি

By Saiful IslamDecember 31, 20212 Mins Read

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার মোহাম্মদ শামি নিজের সেঞ্চুরিয়ন টেস্টে বল হাতে আগুন ঝরিয়েছেন। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। তার বোলিং তোপেই প্রোটিয়াদের মেরুদণ্ড ভেঙে যায়। ১১৩ রানের বড় জয় নিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। রীতিমতো ইতিহাস গড়ে এশিয়ার প্রথম দল হিসেবে এই ভেন্যুতে তারা টেস্ট ম্যাচ জিতল। ম্যাচ শেষে শামির উচ্ছসিত প্রশংসা করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
এবার শামিকে নিয়ে যা বললেন কোহলি

Advertisement

তিনি বলেছেন, ‘সত্যি বলতে, শামি বিশ্বমানের প্রতিভা, বিশ্বমানের বোলার। আমার মতে এই মুহূর্তে শামি বিশ্বের সেরা তিন পেসারের একজন। তার শক্তিশালী কবজি, সিমের অবস্থান এবং একই লেংথে ধারাবাহিকভাবে বোলিং করে যাওয়া সত্যিই অসাধারণ। শামি ২০০ উইকেট পাওয়ায় আমি খুব, খুব খুশি। পুরো ম্যাচেই তার বোলিংয়ের প্রভাব আমরা টের পেয়েছি। যেভাবে বোলাররা বল করেছে, তাতেই বোঝা যায় কঠিন পরিস্থিতিতে কীভাবে আমরা জিততে পারি।’

শামির পাশাপাশি বাকি দুই পেসার জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজও বল হাতে আগুন ঝরিয়েছেন। ম্যাচ শেষে শুধু বোলার নয়, ব্যাটারদের প্রশংসা করেছেন কোহলি, ‘বিদেশের মাটিতে আগে ব্যাট করতে নামা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু মায়াঙ্ক এবং রাহুল যেভাবে শুরু করেছিল, অবশ্যই তাদের প্রশংসা প্রাপ্য। আমরা জানতাম যে ৩০০-৩২০-র টার্গেট দিলে জিততে পারব। এটাও জানতাম বোলাররা বাকি কাজটা করে দিতে পারবে।’

আগামী ৩ জানুয়ারি জোহানেসবার্গে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভারত এই ভেন্যুতেই সর্বশেষ জয় পেয়েছিল। জয় দিয়ে সিরিজ শুরু করায় খুশি বিরাট কোহলি। আগামী ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘সফরটা নিখুঁতভাবে শুরু হলো। একটা দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরও জিতেছি। এতেই বোঝা যায় আমাদের দলের দক্ষতা কত বেশি। এবার জোহানেসবার্গে খেলার জন্য বরাবরই মুখিয়ে আছি।’

নেতৃত্ব হারানোর ক্ষোভে কঠিন সিদ্ধান্ত নিলেন কোহলি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Naimar

নরওয়ের গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার?

July 6, 2026
Messi

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে কোন দল?

July 6, 2026
ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

July 5, 2026

Latest News

Naimar

নরওয়ের গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার?

Messi

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে কোন দল?

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa