Advertisement

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিলো শ্রীলঙ্কা। প্রতিপক্ষ বাংলাদেশ। তামিম ইকবালের দলকে দ্বিতীয় ম্যাচেও হেসে-খেলে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। হাতে ছিল তখনও ৩২ বল। অর্থ্যাৎ, ৫.২ ওভার। আভিসকা ফার্নান্দো আর অ্যাঞ্জেলো ম্যাথিউজের ব্যাটেই জয়ের দেখা পেয়েছে স্বাগতিকরা।

বর্তমান সময়ে বাংলাদেশ দল অতিক্রম করছে অন্যতম বাজে সময়। ২০১৭ সালের পর টানা চার ওয়ানডেতে হেরেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডেতে দাঁড়াতেই পারেনি তামিমরা। বাংলাদেশ দলের এই বাজে সময়ে নির্ভার ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন। সিরিজ হেরে টাইগার কোচ সুজনকে দেখা গেছে শ্রীলঙ্কার এক ক্যাসিনোতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে দলের এই অবস্থা তার উপর তিনি ক্যাসিনোতে?

সিরিজ হারের পর নতুন করে এই বিতর্ক তৈরি হয়েছে। তবে মূল বিষয় তার অধীনে সিরিজই হারল বাংলাদেশ। এর আগেও তার অধীনে ঘরের মাঠে ফাইনালসহ টানা দুইটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তবে দলের ব্যর্থতার জন্য কোচের ওপর দায় চাপানোতে আপত্তি বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে তিনি জানিয়েছেন, কোচ তার সর্বোচ্চটা চেষ্টা করছেন।

তামিম বলেন, ‘যখন আমরা ভালো খেলছি না তখন তার দায় কোচের ওপর দেওয়া ঠিক না। আমরা যখন ভালো করছি না তখন কোচকে দায় দেওয়ার মানে হয় না। আমার ধারণা কোচ তার সেরাটাই দিয়েছেন, আমাদের জন্য সেরা ফ্যাসিলিটিজের ব্যবস্থা করেছেন। সব খেলোয়াড়কে প্রস্তুত হওয়ার সবটুকু সুযোগই তিনি দিয়েছেন। সর্বোচ্চই দিয়েছেন, সম্ভাব্য সেরাটুকুই।’

তিনি আরও বলেন, ‘তাকে দায় দেওয়া ঠিক হবে না। বরং যে এগারোজন আমরা মাঠে ছিলাম তারা নিজেদের কাজটা করতে পারিনি বলেই হেরেছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে বুধবার (৩১ জুলাই) সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে তামিম ইকবালের দল। বাংলাদেশ সময় বিকেল তিনটায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.