Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এবার হরতালের ডাক দিয়ে যা বললেন কাদের মির্জা
জাতীয়

এবার হরতালের ডাক দিয়ে যা বললেন কাদের মির্জা

By Sibbir OsmanJanuary 23, 20212 Mins Read

এবার হরতালের ডাক দিয়ে যা বললেন কাদের মির্জা

Advertisement
জুমবাংলা ডেস্ক: একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। এবার তিনি শুধু কথায় আটকে নেই, ডেকেছেন হরতালও। আগামীকাল রবিবার কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল ডেকেছেন তিনি।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্ত্বরে আবদুল কাদের মির্জা এ ঘোষণা দেন। একই দাবিতে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে করে আসা অবস্থান কর্মসূচিও তিনি এ সময় স্থগিত করেন।

আবদুল কাদের মির্জা বলেন, ‘আগামীকাল থেকে কঠোর আন্দোলনের দিকে আগাব। আপনারা আগামীকাল হরতাল ২টা পর্যন্ত, ৬টা থেকে ২টা। আমরা সকাল-সন্ধ্যা করতাম, কিন্তু বাজারের দিন, বসুরহাট ব্যবসায়ীদের দিকে তাকিয়ে আমরা হরতাল দেব ৬টা থেকে ২টা পর্যন্ত।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমুখ।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন আবদুল কাদের মির্জা।

আবদুল কাদের মির্জা বিক্ষোভ সমাবেশে বলেন, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার ও জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি ভেঙে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে; ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

তার আগে গত বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিটে একই আইডি থেকে লাইভে এসে একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলব না, আমি কথা বলব ওবায়দুল কাদেরকে (বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী)। একটা রাজাকার ফ্যামিলির লোক এ পর্যায়ে আসছে, তার ভাইকে শাসন করতে পারে না। নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হলে এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে শুরু করবো।’

পরে একরামুল করিম চৌধুরী তার ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন। এর আগেই কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা টেন্ডারবাজি, অপরাজনীতি, মাদক, দূর্নীতিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ নিজ দলের একাধিক সংসদ সদস্য, মন্ত্রী, কেন্দ্রীয় নেতার সমালোচনা করে আলোচনার ঝড় তোলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa