
করোনাভাইরাস পরীক্ষার কিট নিয়ে চিন্তিত এ মুহূর্তে অনেকেই। সংকটের মাঝেই নিজ ফাউন্ডেশন থেকে এমন পদক্ষেপ ঘোষণা করেন সাকিব আল হাসান।
গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন সাকিব নিজেই। তিনি লিখেন- ‘আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট ২০ লক্ষ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেয়া হবে। আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’
সাকিব আল হাসান ফাউন্ডেশনের এ কাজে সহায়তা করছে কনফিডেন্স গ্রুপ। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকগুলোয় এ ভাইরাস পরীক্ষা করার সামগ্রী সরবরাহ করা হবে।
এ ছাড়া ‘মিশন সেভ বাংলাদেশ’ নামে যে কাম্পেইন সাকিব শুরু করেছেন, তার আওতায় এখন পর্যন্ত ৩৮ লাখ ৬৪ হাজার ৫৭৯ টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে। তা দিয়ে ২ হাজার ৫০০’র বেশি পরিবারকে সহায়তা করছেন সাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



