Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ত্রাণ অপর্যাপ্ত, পানি ও গো-খাদ্যের চরম সংকট
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

ত্রাণ অপর্যাপ্ত, পানি ও গো-খাদ্যের চরম সংকট

By Protik Hossainজুলাই 20, 2019Updated:জুলাই 20, 20192 Mins Read

Advertisement
অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের গোটা চিলমারী উপজেলা বন্যার পানিতে ভাসছে। লক্ষাধিক মানুষ দেড় সপ্তাহ ব্যাপি পানিতে বন্দি অবস্থায় রয়েছে। বন্যার্ত মানুষের দুঃখ দুর্দশা চরমে উঠেছে।

সপ্তাহব্যাপি বিদ্যুৎ সরবরাহ না থাকায় বন্যার্তদের দুরাবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করছে। বন্যার্ত মানুষেরা ঘরবাড়ি ছেড়ে কুড়িগ্রাম, রংপুর ও রাজধানীসহ দেশের বিভিন্ন  স্থানে শরণার্থীদের ন্যায় পাড়ি জমাচ্ছেন। উপজেলার এমন কোন বাড়ি নেই যেখানে বন্যার পানি উঠেনি। জীবন বাঁচানোর জন্য অনেকেই ঘরের চালে, শিক্ষা প্রতিষ্ঠানের দোতলায় ও উচুঁ  স্থানে আশ্রয় নিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে। বাড়ি ঘরে পানি উঠার ফলে ধনী গরিব একাকার হয়ে পড়ছে। বিশুদ্ধ পানি ও গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে কয়েক হাজার গবাদি পশু মারা গেছে। উপজেলার রমনা এলাকায় রেললাইন ভেঙ্গে গিয়ে রেল যোগাযোগ ও উপজেলার প্রধান সড়কসহ সকল রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।

পুটিমারী এলাকার আলী হোসেন (৮১) জানান, আমার বয়সে ৮৮ এর বন্যাসহ অনেক বন্যা দেখেছি, এবারের মত ভয়াবহ বন্যা দেখিনি। প্রতিটি ঘরে কোমর পরিমাণ পানি হয়েছে। মনের দুঃখে উলিপুরে জামাই বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য চলে যাচ্ছি। উপজেলা সদরের আব্দুল হাকিম (৭৭) জানান, আমি চিলমারী হাসপাতাল ও ওসি এল এস ডি মোড় পর্যন্ত কখনও বন্যার পানিতে তলিয়ে যেতে দেখিনি। এটি আমার জীবনের একটি স্বরণকালের ভয়াবহ বন্যা। পরিবার পরিজন নিয়ে থানাহাট প্রাইমারি স্কুলের দোতলায় অবস্থান নিয়েছি। রান্নাবান্না করতে না পারায় অতি কষ্টে দিনাতিপাত করছি। সমস্ত নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির কষ্টে রয়েছি। চিলমারী উপজেলা পরিষদ, মডেল থানা, স্বাস্থ্য কমপ্লেক্স সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজার পানিতে তলিয়ে কার্যত অচল হয়ে পড়েছে।

ব্র‏হ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে ২৫ সে. মি. পানি কমিয়ে এখনো ৮৭ সে. মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে উপজেলা সদরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) জানান, বন্যা মোকাবেলায় আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। ১শ ১০ মে.ট. চাল ও ১হাজার প্যাকেট শুকনা খাবারের বরাদ্দ পাওয়া গেছে। চাল বিতরণ শেষ হয়েছে। আরো বরাদ্দের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

জুন 13, 2026
zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

জুন 13, 2026
Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

জুন 13, 2026
Latest News
মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

ব্রাজিল

ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

গভর্নর

ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

আঙুর

ইউটিউব দেখে আঙুর চাষে ঝুঁকছেন বগুড়ার তরুণরা

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa