
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এবার সরাসরি হজ ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয়গুলো তত্ত্বাবধান করেছেন। এ বছর হজের খরচও কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। ফলে হজযাত্রীদের বিমান ভাড়া ১০ হাজার ১৯০ টাকা পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। অন্যান্য বছরের স্বাভাবিক ব্যয়ের সঙ্গে তুলনা করলে এ বছর প্রকৃত হিসেবে ব্যয় বাড়েনি বরং কমেছে। তবে সৌদি সরকারের চার্জ বাড়ানোর কারণে ২৫ হাজার ৬ টাকা বেড়েছে।
প্রধানমন্ত্রীর কারণেই এবার আল্লাহর ঘরের মেহমানদের চোখে পানি দেখতে পাইনি উল্লেখ করে শেখ মো. আবদুল্লাহ বলেন, কোনো অবস্থাতেই আল্লাহর ঘরের মেহমানদের চোখে পানি পড়তে দেননি প্রধানমন্ত্রী। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা এবার হজ করতে গেছেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত হজের ভিসাপ্রাপ্ত যাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৩৬ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের মাধ্যমে এরই মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮০০ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। বাকিরা পৌঁছাবেন ৪ ও ৫ আগস্ট। এবার ৬ হাজার ৯২৩ জন সরকারি ব্যবস্থাপনায় ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার মানুষ হজ পালনে সৌদি আরব গেছেন। তিনি বলেন, প্রথমবারের মতো এবার চালু হওয়া ‘রোড টু মক্কা ইনিশিয়েটিভ’ বা ঢাকায় সৌদি ইমিগ্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



