Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অর্থনীতি-ব্যবসা এমএফএস-এর অপব্যবহার প্রতিরোধে ৩ জেলায় পুলিশ ও বিকাশের কর্মশালা
অর্থনীতি-ব্যবসা

এমএফএস-এর অপব্যবহার প্রতিরোধে ৩ জেলায় পুলিশ ও বিকাশের কর্মশালা

By Hasan Majorমে 24, 20262 Mins Read

বিকাশ-পুলিশ

Advertisement
প্রতিদিনের লেনদেনে বহুল ব্যবহৃত মোবাইল আর্থিক সেবাকে নিরাপদ, সুরক্ষিত রাখতে নওগাঁ, নাটোর ও দিনাজপুরে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে পিবিআই, জেলা পুলিশ ও বিকাশ।

অপরাধমূলক কর্মকাণ্ডে মোবাইল আর্থিক সেবার অপব্যবহার প্রতিরোধে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই সমন্বয় কর্মশালা আয়োজন করা হয়।

অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কীভাবে কাজে লাগিয়ে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এই কর্মশালাগুলোতে।

সম্প্রতি পিবিআই নাটোর এবং জেলা পুলিশ নওগাঁ এর নিজ নিজ সম্মেলন কক্ষে এবং দিনাজপুর পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টারে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক পৃথক ৩টি দিনব্যাপী কর্মশালা আয়োজন করে বিকাশ।

এই ৩টি কর্মশালায় জেলা পুলিশ ও পিবিআই এর ১৪০ জন তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিকাশ-এর নিয়মিত এই আয়োজনে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪,৫০০ তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

স্ব স্ব জেলায় অনুষ্ঠিত কর্মশালাতে পিবিআই নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিকাশ-এর পক্ষ থেকে কর্মশালাগুলোতে উপস্থিত ছিলেন বিকাশ-এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স অবসরপ্রাপ্ত মেজর এ কে এম মনিরুল করিম (অব.)।

প্রযুক্তির ব্যবহার করে গ্রাহকের হারানো টাকা অনুসন্ধানের কৌশল, ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের মাধ্যমে অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের উপায়, এবং তদন্তের প্রয়োজনে বিকাশ-এর কর্মকর্তাদের সাথে কীভাবে তদন্ত কর্মকর্তারা সহজেই যোগাযোগ করতে পারেন – এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় কর্মশালাগুলোতে।

এছাড়া, কোনো অপরাধমূলক ঘটনা সংঘটিত হওয়াকালীন তৎক্ষণাৎ কী ধরনের পদক্ষেপ নেয়া যেতে পারে, তা নিয়েও এই কর্মশালাগুলোতে আলোকপাত করা হয়।

ডিজিটাল লেনদেনে প্রতিটি লেনদেন মনিটর ও ট্র্যাক করা যায়। ফলে পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই সহ সকল তদন্ত কর্মকর্তাদের অনুসন্ধান প্রক্রিয়া নির্ভুলভাবে সম্পাদন করা সম্ভব হয়।

এ বিষয়ে বিকাশ ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন তদন্ত কর্মকর্তাদের সাথে ধারাবাহিকভাবে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে আসছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
২২ ক্যারেট সোনার দাম

২২ ক্যারেট সোনার দাম: আজ বাংলাদেশে স্বর্ণের ভরি কত?

জুন 14, 2026
আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৪ জুন ২০২৬

জুন 14, 2026
সোনার দাম

দেশে সোনার দামে বড় লাফ

জুন 13, 2026
Latest News
২২ ক্যারেট সোনার দাম

২২ ক্যারেট সোনার দাম: আজ বাংলাদেশে স্বর্ণের ভরি কত?

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৪ জুন ২০২৬

সোনার দাম

দেশে সোনার দামে বড় লাফ

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

স্বর্ণের দাম

ফের বড় পতন, সবমিলিয়ে স্বর্ণের দাম কমলো সাড়ে ৬৭ হাজার টাকা

Governor

নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক

Products

দেশীয় ইলেকট্রনিক পণ্যে কর অব্যাহতির প্রস্তাব

সিগারেটের দাম

প্রস্তাবিত বাজেট: কোন সিগারেটের দাম কত হলো

পে-স্কেল

প্রস্তাবিত বাজেটে পে-স্কেল: বেতন-ভাতায় কত বরাদ্দ জানালেন অর্থমন্ত্রী

নাগরিক সেবা উন্নয়নে এআই

এআই ব্যবহার করে সেবা সহজ করতে ৫০০ কোটি টাকা বরাদ্দ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa