
মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
স্থানীয় সরকার মন্ত্রী শোক বার্তায় আরও বলেন, ইসরাফিল আলম ছিলেন একজন সৎ , আদর্শবান ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। জনদরদী এই নেতার অসময়ে চলে যাওয়ায় দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।
ইসরাফিল আলম আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



