Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এমপি হচ্ছেন বিএনপি নেত্রী পাপিয়া!
জাতীয় রাজনীতি

এমপি হচ্ছেন বিএনপি নেত্রী পাপিয়া!

By Sibbir OsmanMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read
এমপি হচ্ছেন বিএনপি নেত্রী পাপিয়া!
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণের পর্ব শেষ। নান সমীকরণের মাঝে এরই মধ্যে শপথ নিয়ে সংসদে যোগদান করেছেন বিএনপির পাঁচ প্রার্থী। এখন আলোচনায় বিএনপি থেকে কে হচ্ছেন সংরক্ষিত আসনে সংসদ সদস্য। আগামী জুনে বাজেট অধিবেশনের আগেই নির্বাচিত করতে হবে সেই প্রার্থীকে।

সংসদে যোগদান করে দলের পক্ষে দাবিও তুলে ধরেছেন। আগামী অধিবেশনে পূর্ণাঙ্গ সংসদীয় দল নিয়ে সংসদে যোগদান করবে বিএনপি। সেক্ষেত্রে তারা চাইছেন যত দ্রুত সম্ভব একজন নারী প্রার্থী চূড়ান্ত করার।

নিজেদের মধ্যে আলোচনাও শুরু করেছেন বিএনপির পাঁচ সংসদ সদস্য। মূলত তারা যাকে নির্বাচিত করবেন, তিনিই হবেন আগামী পাঁচ বছরের জন্য বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য।

জাতীয় সংসদে ৩০০ আসনে সরাসরি ভোটে নির্বাচিতরা প্রতিনিধিত্ব করেন। আর সেই এমপিদের ভোটে নির্বাচিত হন সংরক্ষিত ৫০ জন সদস্য। এখানে আনুপাতিক হারে যে দল বা জোট যতটি আসনে বিজয়ী হবে সেই দল বা জোট ততটি সংরক্ষিত আসন পাবে।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২৫৭টি আসন। তাই তাদের সংরক্ষিত আসন ৪৩টি। আর আনুপাতিক হারে জাতীয় পার্টির চারটি, ওয়াকার্স পার্টির একটি ও স্বতন্ত্র প্রার্থীদের আনুপাতিক হারে একটি। অন্যদিকে বিএনপি পাচ্ছে সংরক্ষিত আসনে একজন সংসদ সদস্য।

বিএনপির কে সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন এই নিয়ে কথা হয় বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে। তারা ইঙ্গিত দিয়েছেন, দলীয় সিদ্ধান্তেই চূড়ান্ত করা হবে প্রতিনিধি। তবে যেহেতু এমপিদের এখতিয়ার, তাই আলোচনায় সবার আগে উঠে এসেছে নবম সংসদে আলোচিত নারী সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। যিনি বর্তমান সংসদে বিএনপির সংসদীয় গ্রুপের নেতা হারুনুর রশিদের স্ত্রী।

তার স্ত্রী পাপিয়া সংসদ সদস্য হচ্ছেন কিনা জানতে চাইলে হারুন বলেন, ‘যেহেতু ও এর আগে এমপি ছিল, তাই ওর কিছু ভক্ত অনুসারী চাইছেন। তবে যাই হোক দলীয় সিদ্ধান্তেই হবে। আর পাপিয়া যেহেতু অভিজ্ঞ, তাই আলোচনায় থাকতেই পারে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

June 22, 2026
Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

June 22, 2026
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026

Latest News

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa