
তিনি বলেন, ‘এ খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে।’
অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বিবেচনায় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে ৩০১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এক্ষণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সকল শিক্ষকদের অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসরভাতা প্রদান করা সম্ভব নয়।
বুধবার (২৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে মুহিবুল হাসান চৌধুরী বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে ৮ হাজার ৩১৪টি, মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসার সংখ্যা ১৬ হাজার ১৭৯টি, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ৬ হাজার ৮৮৯টি, দাখিল ও আলিম মাদ্রাসার সংখ্যা ৯ হাজার ২৯০টি, এমপিওভুক্ত দাখিল মাদ্রাসা ৮ হাজার ২২৯টি ও এমপিওভুক্ত আলিম মাদ্রাসা ৮৫টি।
স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদীর প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮ হাজার ৯৬৮টি। এর মধ্যে ৫ হাজার ১৮৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
ঢাকা-৮ আসনের আ ফ ম বাহাউদ্দিনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি জানান, বিদ্যমান শিশু সদন হতে এ পর্যন্ত ৬৯ হাজার ৯৭২ জন শিশুকে সমাজের মূল স্রোতোধারায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
কিশোরগঞ্জ-৫ আসনের আফজাল হোসেনের প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে ভোলা পর্যন্ত প্রায় ১০ হাজার বর্গ কি.মি সমুদ্র অঞ্চলের ভৌত, রাসায়নিক, সামুদ্রিক পরিবেশ ও ভূ-তাত্ত্বিক গবেষণা সম্পন্ন করা হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে বিদ্যমান ৬০ প্রজাতির সামুদ্রিক প্রবাল চিহ্নিত করা হয়েছে। যা মাছের ডিম পাড়া ও বসবাসের ক্ষেত্র হিসেবে কাজ করে। এ ছাড়া সেন্টমার্টিন দ্বীপে জন্মানো ১৪৭ ধরনের সী-উইড বা সামুদ্রিক শৈবালের প্রজাতি চিহ্নিত করা হয়েছে।
আ ফ ম বাহাউদ্দিনের প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মাধ্যমে (১৯৯৫-২০২৪) পর্যন্ত ৬৪ জেলায় ২৯ হাজার ৬৫০ টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



