Advertisement

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বাড়িতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনকালে এক ছাত্রলীগ নেতাকে হাতুড়ি ও কুড়াল দিয়ে মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে।

আহত জীবন আহমেদ শাহজাদপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ ঘটনায় জীবন আহমেদের মা বেদানা খাতুন বাদী হয়ে বুধবার রাতে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনারসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলা করেছেন।

মামলার অপর আসামিরা হলেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, উপজেলা যুবলীগের সদস্য রতন, পৌর যুবলীগের সদস্য জনি, মাসুম, যুবলীগ কর্মী টুটুল, শামীম, হৃদয় ও উজ্জ্বল। এর মধ্যে বুধবার রাতে রতন ও হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার বলেন, এমপির বাড়িতে অনুষ্ঠান চলাকালে জীবন আহমেদ মদ খেয়ে ভেতরে প্রবেশ করে অনুষ্ঠান বানচালের চেষ্টা করে। একপর্যায়ে যুবলীগ কর্মী রতনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উপস্থিত নেতাকর্মীরা উভয়কে শান্ত করে। পরে রতনকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আমার ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা মামলা করা হয়েছে।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.