Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এমবাপ্পে বললেন, সব চূড়ান্ত হয়ে গেছে
খেলাধুলা ফুটবল

এমবাপ্পে বললেন, সব চূড়ান্ত হয়ে গেছে

By জুমবাংলা নিউজ ডেস্কMay 17, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। এমবাপ্পে পিএসজিতেই থাকবেন নাকি বহুদিন ধরে গুঞ্জন চলা সেই রিয়াল মাদ্রিদেই পাড়ি জমাবেন শেষ পর্যন্ত তা নিয়ে তর্কবিতর্ক চলছে।

ফাইল ছবি

তবে টানা তৃতীয়বারের মতো ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর লিগ ওয়ানের সেরা ফুটবলারের পুরস্কার গ্রহণের সময় এমবাপ্পে ইঙ্গিত দিলেন, সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন তিনি।

২৩ বছর বয়সী এ ফুটবল তারকা পিএসজিতে থাকছেন, নাকি রিয়াল মাদ্রিদে যাবেন— জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি প্রায় শেষ হয়ে গেছে’। তার পরিকল্পনা আগামী ৩ জুন নেশনস লিগে ফ্রান্সের হয়ে মাঠে নামার আগেই এ বিষয়ে ঘোষণা দেবেন তিনি।

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। মৌসুম শেষে চাইলে যে কোনো দলে ফ্রিতে যোগ দিতে পারবেন বিশ্বকাপ জেতা এ ফুটবলার। এদিকে তাকে দলে নিতে মরিয়া স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ; কিন্তু ছাড়তে নারাজ পিএসজি। কদিন আগে এক সংবাদ সম্মেলনে কোচ পচেত্তিনো বলেছেন, কোথাও যাচ্ছেন না এমবাপ্পে।

এ মৌসুমের শুরু থেকেই এমবাপ্পের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা চলতে থাকে পিএসজির সঙ্গে। তবে তার সঙ্গে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয় ফরাসি ক্লাবটি। ফলে জানুয়ারিতেই সুযোগ ছিল এমবাপ্পের কাছে নতুন ক্লাব বেছে নেওয়ার। এমবাপ্পে চলতি মৌসুম শেষে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমন গুঞ্জন উঠলেও এখনও কোনো ক্লাবে যাবেন, এ ফরাসি তারকা তা খোলাসা করেননি। কিন্তু এরই মাঝে পিএসজির সমর্থকদের সুসংবাদ দিলেন কোচ পচেত্তিনো। তিনি বলেন, পরের মৌসুমে তিনি এবং এমবাপ্পের দুজনই থাকছেন পিএসজিতে।

পচেত্তিনো বলেন, শতভাগ নিশ্চিতভাবে আমরা দুজনই ক্লাবে থাকছি। ক্লাবের সঙ্গে আমাদের পরিকল্পনার ব্যাপারে নিয়মিত যেসব কথাবার্তা হয় তার বাইরে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।

এদিকে গেল কয়েক বছর ধরে ফ্রান্সের ক্লাব ফুটবলে অলিখিত রাজার হাতে টানা তৃতীয়বারের মতো উঠেছে ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর লিগ ওয়ানের সেরা ফুটবলারের পুরস্কার। এ মৌসুমে পিএসজির শিরোপা পুনরুদ্ধারের মিশনে ২৫ গোল করেছেন এমবাপ্পে। অন্যকে করিয়েছেন ১৭। তাই এ দৌড়ে তার ধারেকাছেও বিবেচনায় কাউকে রাখেনি ফ্রান্সের পেশাদার ফুটবলারদের সংগঠন ইউএনএফপিএ।

চমৎকার এ অর্জন আরও ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে বলে জানিয়েছেন এ ফরাসি তারকা। পিএসজি স্ট্রাইকার বলেন, আমি সত্যিই অভিভূত। টানা তৃতীয়বারের মতো এ পুরস্কার পাব তা ভাবিনি। এটি আমার কঠোর পরিশ্রমের ফসল। আমি পিএসজিকে ধন্যবাদ দিতে চাই। এ যাত্রায় আমাকে আরও সহযোগিতা করেছেন আমার কোচ, সতীর্থ ও ক্লাবকর্তারা। ক্লাবের শিরোপা জয়ের ইতিহাসে অংশ হতে পারাটা গর্বের।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
এমবাপ্পে খেলাধুলা গেছে চূড়ান্ত ফুটবল বললেন সব হয়ে
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

February 5, 2026
না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

February 5, 2026
Latest News
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.