সাকিব

Advertisement
স্পোর্টস ডেস্ক : সম্প্রতি সংঘটিত ক্রিকেটারদের ধর্মঘটে সামনে থেকে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। বিসিবির সঙ্গে ক্রিকেটারদের চাওয়া পাওয়া নিয়ে দেনদরবার করেন তিনি। ফলে সাকিব-বিসিবি সম্পর্কের অবনতি হয়। অনেকেই শঙ্কা করছিলেন সাকিবকে কোন শাস্তি দিতে পারে বিসিবি। কিন্তু বিসিবি নয়, টাইগার অলরাউন্ডারকে শাস্তির আওতায় আনতে পারে আইসিসি!
বিশেষ অভিযোগে নির্দিষ্ট সময়ের জন্য সাকিবকে নিষিদ্ধ করতে পারে আইসিসি। ঘটনা সত্য হলে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে প্রথমবার কোন শাস্তি পাবেন সাকিব। তবে বিসিবি থেকে এর আগেও বিভিন্ন সময় নিষেধাজ্ঞা ও শাস্তি পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব আল হাসানকে বিসিবি প্রথমবারের মতো নিষিদ্ধ করে ২০১৪ সালে। সেবার শ্রীলংকার বিপক্ষে একটি সিরিজের দ্বিতীয় ম্যাচে টেলিভিশন ক্যামেরার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন সাকিব আল হাসান। এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমে সাকিবকে এ অপরাধে তিন ম্যাচ নিষিদ্ধ করে বিসিবি। পরবর্তীতে ৩ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি।

একই বছর আবার শাস্তির মুখে পড়েন সাকিব। বোর্ডের শৃঙ্খলাভঙ্গ ও আচরণগত সমস্যার অভিযোগে ২০১৪ সালের ৭ই জুলাই সাকিব আল হাসানকে ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্যে নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এছাড়া পরবর্তী দেড় বছর দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য এই অলরাউন্ডারকে এনওসি (ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র) না দেয়ারও ঘোষণা দিয়েছিল বিসিবি। পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানের শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। সংশোধনী হিসেবে দেশের হয়ে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট খেলার ক্ষেত্রে সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ তিন মাস কমানো হয়।

এরপর তেমন কোনো শাস্তির আওতায় না পড়লেও বিভিন্ন সময় বিসিবি ও সাকিবের দ্বন্দ্ব প্রকাশ্যেই বোঝা গেছে। বিশেষ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বরাবরই বিভিন্ন ক্ষেত্রে সাকিবকে দায়ী করে বক্তব্য দিয়েছেন।

দিন কয়েক আগে টেলিকম কোম্পানীর সঙ্গে চুক্তি করায় সাকিবকে আবার শাস্তির আওতায় আনার কথা বলেছিল বিসিবি। তবে এর আগেই আইসিসি শাস্তি ঘোষণা করায় এ বিষয়ে আর কিছু প্রকাশ করেনি বিসিবি।

সবশেষ তথ্যানুযায়ী, আইসিসির ব্যাপারে সাকিবের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.