ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: সিএমএইচে হিরো আলম – ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অক্সিজেন সাপোর্টে থাকা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদকে দেখতে গেলেন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিরো আলম।

মঙ্গলবার (০২ জুলাই) বিকাল ৫ টায় এরশাদকে দেখতে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এ অভিনেতা। এসময় হিরো আলম হাসপাতালে এইচএম এরশাদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরে এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, পল্লীবন্ধু এরশাদ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেছেন। মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল পানির বিল মওকুফ করেছিলেন। শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছেন তিনিই। সকলের কাছে এই মহান মানুষটির জন্য দোয়া চাই।

এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নুরুল হক নুরু, খন্দকার জালালী, জিয়াউল হক বিপুল, উসমান আলী চেয়ারম্যান, জাতীয় সাংস্কৃতিক পার্টির মুখপাত্র ইঞ্জিনিয়ার রকি এবং জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর তুরাগ থানার সাংগঠনিক সম্পাদক লেহাজ উদ্দিন সরদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

গত ২৬ জুন থেকে সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ। আজ তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। স্বজন ও চিকিৎসকদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন। আধো ঘুম-আধো জাগরণে সাড়া দিচ্ছেন এবং চোখ মেলছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.