Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এরশাদের আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু
জাতীয় রংপুর

এরশাদের আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

By Shamim RezaOctober 5, 2019Updated:October 5, 20192 Mins Read

rangpur01-20191005091635

Advertisement

জুমবাংলা ডেস্ক : আজ (৫ অক্টোবর) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানান, এ আসনের ১৭৫টি কেন্দ্রে ১৭৫ জন প্রিসাইডিং অফিসার, এক হাজার ২৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার, দুই হাজার ৪৬ জন পোলিং অফিসার ভোটগ্রহণের কাজে নিয়োজিত রয়েছেন। ইভিএম পদ্ধতিতে ১৭৫টি কেন্দ্রের এক হাজার ২৩টি গোপনকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে।

ভোটগ্রহণের আগের দিন থেকে ভোটের পরের দিন পর্যন্ত নির্বাচনী এলাকাতে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও র্যাবের ২০টি ইউনিট, পুলিশ ও আনসারের ৩ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারজন জুডিশিয়াল ম্যজিস্ট্রেট রয়েছেন।

রংপুর সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নং ওয়ার্ড এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসন। এখানে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন।

এ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ (লাঙল), বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মটরগাড়ি), এনপিপির শফিউল আলম (আম), গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa