Advertisement

জুমবাংলা ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের চাহিদার অতিরিক্ত তরল গ্যাস (এলপিজি) বাণিজ্যিকভাবে রপ্তানী করা হলে দেশ আর্থিকভাবে লাভবান হবে। খবর বাসসের।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য খঃ মমতা হেনা লাভলীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে সরকারি বেসরকারি খাত মিলিয়ে দেশে এলপিজি উৎপাদনের পরিমান প্রায় ৭.২ লাখ মেট্রিক টন। ২০০৯ সালে যা ছিল প্রায় ৬৫ হাজার মেট্রিক টন।
তিনি জানান, বর্তমানে ২৪টি প্রতিষ্ঠান দেশে এলপিজি আমদানি, বোতলজাত ও বাজারজাত করছে এবং আরো কয়েকটি প্রতিষ্ঠান শিগগিরই উপাদন প্রক্রিয়ায় যুক্ত হবে।

নসরুল হামিদ বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো (জেটি, এলপিজি মজুদ ও বোতলজাতকরণ ক্ষমতা) বিবেচনায় এলপিজি উৎপাদনের সক্ষমতা বর্তমানে দেশের চাহিদা/উৎপাদন এলপিজি’র পরিমানের চেয়ে অনেক বেশি।

তিনি বলেন, এই বর্ধিত উৎপাদন ক্ষমতা ব্যবহার করে এলপিজি উৎপাদন ও দেশের চাহিদার অতিরিক্ত এলপিজি বাণিজ্যিক ভিত্তিতে রপ্তানী করা হলে দেশ আর্থিকভাবে লাভবান হবে। এ ছাড়া আমদানি শুল্ক, মূল্য সংযোজন ও এআইটি হিসেবে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং পরিবহনসহ এলপিজি ব্যবসায় বিপুল জনগোষ্ঠির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.