Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অবশেষে যেখানে হচ্ছে এশিয়া কাপ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অবশেষে যেখানে হচ্ছে এশিয়া কাপ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 28, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: অবশেষে সংযুক্ত আরব আমিরাতেই হতে যাচ্ছে এশিয়া কাপ। তবে তাই বলে শ্রীলঙ্কা তাদের আয়োজক স্বত্ত্ব হারাচ্ছে না। স্বাগতিক হিসেবেই লঙ্কানরা অংশ নেবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে।

অবশেষে যেখানে হচ্ছে এশিয়া কাপ

Advertisement

আজ বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, আগামী ২৭ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দলের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আমিরাতের মাটিতে।

শ্রীলঙ্কার মাটিতে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। তবে সেখানে এখন চলছে তীব্র অর্থনৈতিক সংকট। সে কারণেই শেষ মুহুর্তে ভেন্যু বদলাতে বাধ্য হয়েছে আয়োজকরা। সেজন্য স্থানীয় দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এসিসির সভাপতি জয় শাহ সেই বিবৃতিতে জানান, টুর্নামেন্টটি যেন শ্রীলঙ্কাতেই আয়োজন করা যায়, সেজন্য সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়েছে তাদের।

বিবৃতিতে তিনি বলেন, ‘সামনে বিশ্বকাপ, আর তা সামনে রেখে এশিয়ার দেশগুলোর প্রস্তুতির জন্য এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাতে যেন এশিয়া কাপ আয়োজন করা যায়, তার সব রকমের চেষ্টাই করা হয়েছে। তবে শেষ পর্যন্ত ভেন্যু বদলে আমিরাতেই নিতে হলো। আমিরাতে খেলা হলেও অবশ্য টুর্নামেন্টের স্বাগতিক শ্রীলঙ্কাই থাকবে।’

এর আগে গেল বৃহস্পতিবার বিসিসিআইয়ের কাউন্সিল সভার পরই ভেন্যু সরে যাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। বলেন, ‘এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না।’

শ্রীলঙ্কার আয়োজন অনিশ্চিত হয়ে যাওয়ার পর থেকে গুঞ্জন ছিল বাংলাদেশ বা ভারতের কোথাও এবারের আসর আয়োজনের। তবে সৌরভের কথাতেই পরিষ্কার হয়ে যায়, বৃষ্টির কারণেই সেটা হচ্ছে না আর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

July 12, 2026
Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

July 12, 2026
হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

July 12, 2026

Latest News

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

মেসির বার্তা

এই দল কখনো বিশ্বাস হারায় না, সুইজারল্যান্ডকে হারিয়ে মেসির বার্তা

আর্জেন্টিনার কোচ

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা

সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা: তারকারা কী বললেন

Messi

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো : মেসি

রেফারিকে মেসি

রেফারিকে মেসির কড়া বার্তা: আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন

Messi

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে : সুইজারল্যান্ড কোচ

ইংল্যান্ডের গোল

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলতে বাধ্য হলো ফিফা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa