Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার ইছানগর ইউনিয়নে অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ডের কারণে সংশ্লিষ্ট এলাকা সরেজমিন পরিদর্শনপূর্বক একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) পরিবেশ অধিদপ্তর এ কটিমিট গঠন করে। গঠিত কমিটিকে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব নিরূপণ, ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ এবং এ ঘটনায় বর্ণিত ক্ষতির প্রশমন ও প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ বা প্রস্তাবনা প্রদানের জন্য বলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এর স্বাক্ষরে গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (অতি: দায়িত্ব) হিল্লোল বিশ্বাস।

কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন (পিএইচডি) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ও ইনস্টিটিউট অব রিভার, হারবার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক ড. আসিফুল হক। সদস্য হিসেবে আছেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগারের উপপরিচালক মোঃ কামরুল হাসান। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক ফেরদৌস আনোয়ার।

বলা হয়, কমিটি প্রয়োজনে অন্য যে কোন সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটিকে আগামী ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে সুষ্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরাবর প্রেরণ করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.