জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর পাংশা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রে হয়ে এস এসসি পরীক্ষা না দিয়ে অটো পাশের দাবিতে রবিবার (৭ ফেরুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানব বন্ধন করেছেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
এসএসসি পরীক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, করোনার কারণে আমাদের স্কুল, প্রাইভেট, কোচিংসব বন্ধ থাকায় আমরা ভালোমত প্রস্তুতি নিতে পারি নাই। অন্যান্যদের মত আমাদের অটোপাশ দিতে হবে। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আজ রাজপথে নেমেছি। শতাধিক পরীক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নেয়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


