Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এসএসসি রেজাল্টের বিস্তারিত এক নজরে
জাতীয় লিড নিউজ স্লাইডার

এসএসসি রেজাল্টের বিস্তারিত এক নজরে

By iNews DeskMay 9, 2019Updated:May 9, 20193 Mins Read

এসএসসি রেজাল্টের বিস্তারিত এক নজরে
ফাইল ছবি
Advertisement
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দশ বোর্ডের অধীনে অংশ নিয়েছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। পাসের হার দাঁড়িয়েছে ৮২ দশমিক ২০ শতাংশ, যা গেল বছর ছিল ৭৭.৭৭ শতাংশ। ফলে পাসের হার বৃদ্ধি পেয়েছে ৪.৪৩ শতাংশ।

এ বছর আট বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজশাহী বোর্ড, পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। গতবার এ হার ছিল ৮৬ দশমিক ০৭ শতাংশ। অন্য বোর্ডের মধ্যে পাসের হার যশোরে ৯০ দশমিক ৮৮, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, দিনাজপুরে ৮৪ দশমিক ১০ শতাংশ, ঢাকায় ৭৯ দশমিক ৬২, চট্টগ্রামে ৭৮ দশমিক ১১ ও বরিশালে ৭৭ দশমিক ৪১ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। এ ক্ষেত্রে সাধারণ আট বোর্ডের মধ্যে ২৯ হাজার ৬৮৭ জন জিপিএ-৫ পাওয়ায় এবারও শীর্ষ স্থান ধরে রেখেছে ঢাকা বোর্ড। গতবার এ সংখ্যা ছিলো ছিল ৪১ হাজার ৫৮৫ জন। অন্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ২২ হাজার ৭৯৫, যশোর ৯ হাজার ৯৪৮, দিনাজপুর ৯ হাজার ২৩, কুমিল্লা ৮ হাজার ৭৬৪, চট্টগ্রাম ৭ হাজার ৩৯৩, বরিশাল ৪ হাজার ১৮৯ ও সিলেট ২ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ।

আট বোর্ডের উল্লেখযোগ্য পরিসংখ্যান:

এবার পরীক্ষায় অংশ নেয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৭৩টি, যা গত বছর ছিল ২৮ হাজার ৫৫৮টি। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১১৫টি।

মোট পরীক্ষাকেন্দ্র ছিল সংখ্যা ৩ হাজার ৪৮২টি, যা গেলবার ছিল ৩ হাজার ৪১৫টি। কেন্দ্রের সংখ্যা বেড়েছে ৬৭টি।

পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীর সংখ্যা ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন, যা গত বছর ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ১ হাজার ২৪১ জন।

মোট পাসকরা শিক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন, যা গেলবছর ছিল ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। এবার বেড়েছে এক লাখ ৭ হাজার ৩৬১ জন। শতকরা পাসের হার ৮২.২০ ভাগ, যা গতবার ছিল ৭৭.৭৭ ভাগ। এ ক্ষেত্রে বেড়েছে ৪.৪৩ ভাগ।

এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী, শতকরা হারে ৪.৯৬ ভাগ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ১০ হাজার ৬২৯ জন, শতকরা হারে ছিল ৫.৪৬ ভাগ।

শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৫৮৩টি, যা গেলোবার ছিল ১হাজার ৫৭৪ টি। এ সংখ্যা বেড়েছে ১ হাজার ৯টি। তবে শূন্যভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৭টি, যা আগেরবার ছিল ১০৯টি। এ বছর কমেছে ২টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.৩০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৮৭ জন। গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ৩৭১ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২.২৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৫১ জন। গত বছর এ সংখ্যা ছিল ৪ হাজার ৪১৩ জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa