পুলিশের আলোচিত কর্মকর্তা মো. কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল করে চাকরিতে ফেরানোর এক মাসের মাথায় তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিল সরকার। তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদ দেওয়া হয়েছে।

এসপি কোহিনুর

Advertisement

প্রায় ১১ বছর আগে ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে এই পদোন্নতি কার্যকর হবে। বিধি অনুযায়ী এই সময়ের বকেয়া বেতন ভাতাও তিনি পাবেন।

রোববার (১২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তার পদোন্নতির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. কোহিনুর মিয়াকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (চতুর্থ গ্রেড) পদে উন্নীত করা হয়েছে। তার এ পদোন্নতি কার্যকর ধরা হয়েছে ৭ এপ্রিল ২০১৫ তারিখ থেকে। ফলে বিধি অনুযায়ী তিনি ওই সময় থেকে প্রাপ্য সব বকেয়া বেতন-ভাতা পাবেন।
২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে কোহিনূর মিয়াকে বরখাস্ত করা হয়েছিল। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই বরখাস্তের আদেশ গত ৯ মার্চ প্রত্যাহার করে নেওয়া হয়। তাতে তিনি সব সুযোগ সুবিধাসহ সরকারি চাকরি ফিরে পান।

রাজধানী ঢাকা ও ময়মনসিংহে দেড় যুগ আগে পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে বিভিন্ন ঘটনায় আলোচিত হন কোহিনুর মিয়া। সর্বশেষ তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন

দেশজুড়ে ১২ হাজারেরও বেশি ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারে বিকাশ পেমেন্টে মিলছে ডিসকাউন্ট

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) থাকা অবস্থায় একটি জোড়া খুনের মামলায় তাকে আসামি করা হয়েছিল। পরে সেই মামলা থেকে তিনি খালাস পান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.