Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ওটা ৫ রান হবে, ৬ রান নয় : সাবেক আম্পায়ার টফেল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ওটা ৫ রান হবে, ৬ রান নয় : সাবেক আম্পায়ার টফেল

By iNews DeskJuly 15, 20193 Mins Read

ওটা ৫ রান হবে, ৬ রান নয় : সাবেক আম্পায়ার টফেল

Advertisement

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শেষ ওভারে ইংল্যান্ডকে দেয়া ওভারথ্রোর ৬ রান নিয়ে প্রশ্ন ওঠার পর একজন সাবেক আম্পায়ার বলছেন যে মাঠের আম্পায়াররা বিচারে ভুল করেছেন।

“এটা নিশ্চিত একটি ভুল, এটা বিচারের ভুল” – এমনটা মনে করছেন সাইমন টফেল।

অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার – যিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেলের অংশ ছিলেন – টানা পাঁচবার আইসিসি’র বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন।
দ্যা এজ এবং সিডনি মর্নিং হেরাল্ড সংবাদপত্রকে তিনি বলেন, “ইংল্যান্ডকে ৫ রান দেয়া উচিত ছিল, ৬ রান নয়।”

“মূলত ভুল হয়েছে টাইমিংয়ে, যখন ফিল্ডার বল ছোড়েন তখন থেকে ওভারথ্রো ধরা হয়”- সায়মন টফেলের মতামত।

ইংল্যান্ড ওই ৬ রান পাওয়ার পরে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ডের করা ২৪১ রানকে ছুঁয়ে ফেলে, ফলে ম্যাচটি টাই হয়। আর চ্যাম্পিয়ন কে হবে, তা নির্ধারিত হয় সুপার ওভারে – আর শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড।

আইন কী বলছে?
আইসিসির আইনের ১৯.৮ ধারায় বলা হয়েছে: ওভাথ্রোয়ের ক্ষেত্রে যদি বাউন্ডারি হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটসম্যানরা ইতোমধ্যে যে রান করে ফেলেছে, সেই রান যোগ হবে, আর ব্যাটসম্যান যদি একে অপরকে অতিক্রম না করে, সেই রান যোগ হবে না।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে যে শেষ ওভারের চতুর্থ বলে নিউজিল্যাণ্ডের ফিল্ডার মার্টিন গাপটিল যখন থ্রো করেন, তখনও বেন স্টোকস এবং আদিল রশীদ দ্বিতীয় রান নেয়ার জন্য একে অপরকে অতিক্রম করেননি।

‘থ্রোয়ের সময় তারা দু’জন একে অপরকে অতিক্রম করেননি। দৃশ্যপট যা বলছে, এখানে পাঁচ রান হওয়ার কথা, আর পরের বলেও বেন স্টোকসের নন-স্ট্রাইক প্রান্তে থাকার কথা,’ বলেছেন সাইমন টফেল।

তবে তিনি এমন কথাও বলেন, যে আম্পায়ারদের মনে হতেই পারে ব্যাটসম্যানরা একে অপরকে অতিক্রম করেছে। তবে এখানে আম্পায়ারকে রান আউট দেখতে হবে, দেখতে হবে কখন থ্রো হচ্ছে, কখন ব্যাটসম্যানরা একে অপরকে অতিক্রম করছে।

কী ঘটেছিল তখন?
ইংল্যান্ডের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। এমন সময় বল হাতে নেন ট্রেন্ট বোল্ট। উইকেটে দাঁড়িয়ে বেন স্টোকস প্রথম দুই বলে স্ট্রাইক ছাড়েননি, কোন রানও নেননি।

তৃতীয় বলে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন কেন তিনি স্ট্রাইক ছাড়েননি। তবে ম্যাচের মোড় ঘোরে পরের বলে, যেখানে দৌড়ে মাত্র দুটি রান আসার কথা, সেখানে বেন স্টোকস ডাইভ দেয়ার পর বল ব্যাটে লেগে তা মাঠের বাইরে চলে যায়। তখন আম্পায়াররা সংকেত দেন যে মোট রান হবে ৬।

এ নিয়ে খানিকটা খটকা ছিল মাঠেও – বেন স্টোকস সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে জানান দেন যে তিনি ইচ্ছাকৃতভাবে ব্যাট বলে লাগাননি।

প্রথমে দৌড়ে নেয়া দুই রানের সঙ্গে যোগ হয় ওভারথ্রোতে আসা চার, মোট রান হয় ছয়। এর ফলে পরের দুই বলে প্রয়োজন ছিল তিন রান।

দুই বলেই দৌড়ে দুই রান নিতে গিয়ে আউট হন নন স্ট্রাইকার। তবে দুটি রান আসে এই দুই বল থেকে, ম্যাচ হয় টাই। সূত্র: বিবিসি বাংলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa