
আজ (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিজিবি সদরদফতর পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন।
এক সাংবাদিক ওবায়দুল কাদের কোথায়- প্রশ্ন করলে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার কাছে কোনও নিউজ নাই। কিন্তু আপনারাতো অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আমি ভাই আপনাদের কাছে একটা অনুরোধ করবো- আপনারা যদি আমাকে এরকম একটা খবর (ওবায়দুল কাদের কোথায় আছেন) দিয়ে দিতে পারেন আমি আপনাদের একটা প্রাইজ দিয়ে দেবো। আপনারা আমাদেরকে কিন্তু অনেক সংবাদ দিতে পারেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫,৬ ও ৭ আগস্ট- এই সময়ে কোনও সরকার ছিল না। এই সময়ে কিন্তু বেশির ভাগ লোক (আওয়ামী লীগের) চলে গেছে।’
আরেক সাংবাদিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়া হয়েছে কি না- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই তথ্যের কোনও সত্যতা নাই। যারে ধরা হইছে তারে কিন্তু কাস্টডিতে নেওয়া হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



