Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ওবায়দুল কাদেরের সম্মানে ২০০ মণ মাংস দিয়ে এমপি একরামুলের মেজবান
জাতীয়

ওবায়দুল কাদেরের সম্মানে ২০০ মণ মাংস দিয়ে এমপি একরামুলের মেজবান

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 14, 20233 Mins Read

ওবায়দুল কাদেরের জন্য ২০০ মণ মাংস দিয়ে এমপি একরামুলের মেজবান

জুমবাংলা ডেস্ক : ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

ওবায়দুল কাদেরের সম্মানে ২০০ মণ মাংস দিয়ে এমপি একরামুলের মেজবান

Advertisement

এ উপলক্ষে অর্ধ লাখ মানুষের জন্য মেজবানির আয়োজন করেছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, যেখানে ২০০ মণ মাংস রান্না হবে।

মঙ্গলবার দুপুরে এ সংবর্ধনা ও মেজবানির আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় পর এই প্রথম ওবায়দুল কাদের নিজের জেলা নোয়াখালীতে যাচ্ছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য। একরামুল করিম চৌধুরীর বাড়ি কবিরহাটে হলেও তিনি নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য।

একরামুল করিম বলেন, “ওবায়দুল কাদের ভাইকে তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ২০০ মণ গোশত দিয়ে ৫০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হচ্ছে। প্রতি ব্যাচে পাঁচ হাজার মানুষ বসতে পারবে।“

কবিরহাট উপজেলার সোন্দলপুরের গ্রামে নিজের বাড়িতে এই মেজবানির আয়োজন করেছেন একরামুল করিম।

নোয়াখালী-৫ আসনে এক সময়ের আওয়ামী লীগ প্রার্থী হাজি মো. ইদ্রিসের ছেলে একরামুল করিম স্থানীয় রাজনীতিতে ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী হয়ে নেমেছিলেন ২০০১ সালের নির্বাচনে।

সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী একরাম ৪০ হাজার ভোট পেয়েছিলেন, তাতে ওবায়দুল কাদের হেরেছিলেন বিএনপির মওদুদ আহমদের কাছে।

ওবায়দুল কাদেরের ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সঙ্গে সংসদ সদস্য একরামুল করিমের বিরোধও সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তবে গত ১০ ডিসেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে গিয়ে ওবায়দুল কাদের নিজের ভাই এবং একরামুল করিম দুজনকেই ‘নোয়াখালীর স্বার্থে, রাজনীতির স্বার্থে’ ক্ষমা করে দেওয়ার কথা বলেন।

এরপর গত ২৫ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবং সেই উপলক্ষে সংসদ সদস্য একরামুল করিম এই বিশাল মেজবানির আয়োজন করছেন।

একরামুল করিম বলেন, “আমাদের মধ্যে কিছু রাজনৈতিক ভুল বোঝাবুঝি ছিল। এখন আমরা ঐক্যবদ্ধ। দলের স্বার্থে নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজের জন্যই আমরা ঐক্যবদ্ধ হয়েছি।”

সোমবার দুপুরে সোন্দলপুরের গ্রামে গিয়ে দেখা যায়, মেজবানের ব্যাপক প্রস্তুতি চলছে। কেউ চেয়ার-টেবিল সাজাচ্ছেন, কেউ গোশত টুকরো করছেন, আবার কেউ রান্নার আয়োজন করেছেন। চট্টগ্রামের বিখ্যাত বাবুর্চি হাবিবুর রহমান তার পাঁচ শতাধিক সহকারী নিয়ে মেজবানির রান্নার কাজ করবেন।

বাবুর্চি হাবিবুর রহমান বলেন, ৫০০ জন বয়-বেয়ারা মিলে সুস্বাদু করে এই মেজবানির আয়োজন করা হচ্ছে। মেজবানিতে সাদা ভাত, মাংস, ডাল ও লাউ দিয়ে ‘নলা’ থাকবে।

রাহি হুদ্দা নামের এক স্বেচ্ছাসেবক বলেন, “আয়োজন সফল করতে আমরা ৫০০ স্বেচ্ছাসেবক কাজ করব। দুইটা গেইট রয়েছে। এক গেইট দিয়ে মানুষ প্রবেশ করবে; অন্য একটি দিয়ে বের হবে।”

এমরানুর রহমান চৌধুরী নামের এক আওয়ামী লীগের নেতা বলেন, “মেজবানের আয়োজন নিয়ে নেতাকর্মীরা খুব উচ্ছ্বসিত। বিশাল আয়োজন বলে কথা।”

জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শাফিউল আজম পিন্টু বলেন, “চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের কথা সবার মুখে মুখে আছে। আমরা সকলে এই আয়োজন নিয়ে উচ্ছ্বসিত। আওয়ামী লীগই পারে এত বিশাল মেজবানের আয়োজন করতে। আশা করি, সবার অংশগ্রহণে একটি সুন্দর অনুষ্ঠান হবে।”

কচ্ছপের শরীরে ক্যামেরা লাগিয়ে সাগরে ছেড়ে দেওয়া হল, পানির নিচে নামতেই যা ঘটলো

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa