
বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে ২০২১ সালে উন্নয়নশীল দেশের মডেল তৈরি করতে আওয়ামী লীগকে নতুন করে গড়া হচ্ছে। আওয়ামী লীগ করতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। স্লোগান দিয়ে নেতা হওয়া যাবে না। সম্মেলনের মাধ্যমে প্রবীণের সঙ্গে নবীনের সমন্বয় ঘটে। এটাই নিয়ম। তবে পরিবর্তন মানে কাউকে বাদ দেয়া নয়। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমানকে। সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



