স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছে নাজমুল হোসাইন শান্ত। খেলেছেন একেবারে ওয়ানডে মেজাজে। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার পর এবার সেঞ্চুরি পেলেন আফগানিস্তানের বিপক্ষেও। অপর ব্যাটার মাহমুদুল হাসান জয়ও এগুচ্ছেন সেঞ্চুরির দিকে। সেই সঙ্গে এ জুটি দেখাচ্ছে বাংলাদেশকে বড় স্বপ্ন।

একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দলীয় স্কোর ৬ রান না হতেই আউট হয়ে ফিরেন জাকির হাসান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪২ ওভারে শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৮ রান। ক্রিজে আছেন মাহমুদুল জয় ৭০ ও নাজমুল শান্ত ১১৭ রানে।

আট বছর পর জুনে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। বৃষ্টির মৌসুম হওয়ায় এই সময় দেশে বাংলাদেশের খেলা থাকে কম। ঢাকা টেস্টেও আছে বৃষ্টির সম্ভাবনা। মিরপুরের উইকেট স্পিন সহায়ক বলেই পরিচিত। তবে এবার ঘাসের বেশ উপস্থিতি আছে বলে জানা গেছে। সবুজ উইকেট বিবেচনায় তামিম ও সাকিবহীন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা।

Advertisement

তামিমের জায়গায় খেলছেন তরুণ ব্যাটার মাহমুদুল জয়। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন আরও দুই পেসার। তারা হলেন-শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

এদিকে আফগানদের হয়ে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের। একজন করিম জানাত আরেকজন নিজাত মাসুদ। তারাও একাদশ সাজিয়েছে তিন পেসার দিয়ে। বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন করিম জানাত, আমির হামজা এবং ব্যাটিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন রহমত শাহ।

বাংলাদেশ একাদশ
জাকির হাসান, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তানের একাদশ
ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), করিম জানাত, আমির হামজা, নিজাত মাসুদ, জাহির খান, ইয়ামিন আহমেদজাই।

‘আইপিএল জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.