Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা বুধবার শুরু
খেলাধুলা

ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা বুধবার শুরু

By Bhuiyan Md TomalFebruary 29, 20242 Mins Read

ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা বুধবার শুরু

Advertisement
জুমবাংলা ডেস্ক : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও কুইন অব হার্টসের আয়োজনে আগামী বুধবার (০৬ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪।’ পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোরে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৯ মার্চ পর্যন্ত।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ বুধবার দুপুরে অলিম্পিক ভবনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ ও কুইন অব হার্টসের ব্যবস্থাপনা পরিচালক বোরহান আজাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ছাড়াও স্পেশাল দুটি ক্যাটাগোরি থাকবে। যেখানে অভিনেতা ও অভিনেত্রীরা অংশ নিবেন পুরুষ একক ও নারী এককে। মোট সাতটি ক্যাটাগোরিতে ৩০টি মিডিয়া হাউজের দুই শতাধিক মিডিয়াকর্মী অংশ নিবেন। প্রতিযোগিতার প্রাইজমানি থাকছে ১ লাখ টাকা। এছাড়াও ওয়ালটনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই।

সর্বমোট ২০ জনকে ১ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। তার মধ্যে প্রতিটি ক্যাটাগোরির চ্যাম্পিয়নরা পাবেন ৮ হাজার টাকা প্রাইজমানি, সঙ্গে ওয়ালটনের প্রেসার কুকার। আর রানার্স-আপরা পাবেন ৪ হাজার টাকা প্রাইজমানি, সঙ্গে ওয়ালটনের রুটি মেকার।

সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম মিলটন বলেন, ‘সংবাদকর্মীদের গতানুগতিক কাজের মধ্যে এই টুর্নামেন্টটা দারুণ একটা বিষয়। নিরেট বিনোদন পাওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। শুধু বিনোদনই নয়, এই ধরনের টুর্নামেন্টের অংশ নেওয়ার মাধ্যমে সংবাদমাধ্যম কর্মীদের কর্মস্পৃহাও বৃদ্ধি পাবে অনেকখানি। পাশাপাশি একে অপরের প্রতি আন্তরিকতা ও সৌহার্দ বাড়াবেও। আমাদের মধ্যে যে আত্মিক সম্পর্ক রয়েছে সেটা আরো দৃঢ় হোক। আশা করব অন্যান্যবারের চেয়ে এবার আরও জমজমাট ও সফল একটি টুর্নামেন্ট হবে। আমি এই টুর্নামেন্টের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।’

ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে বোরহান আজাদ বলেন, ‘ওয়ালটন আমাদের আগের আসরগুলোতেও ছিল। এবারও তারা আমাদের সঙ্গে আছে। সেজন্য তাদের ধন্যবাদ জানাই। আসলে ওয়ালটনের সঙ্গে কাজ করতে করতে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়েছে। ব্যাডমিন্টন আমাদের দেশে বেশ জনপ্রিয় একটি খেলা। কিন্তু এটার পৃষ্ঠপোষকতায় খুব বেশি প্রতিষ্ঠান এগিয়ে আসে না। ওয়ালটন বরাবরই আমাদের সঙ্গে থাকছে। তারা শুধু ব্যাডমিন্টনই না, সব ধরণের খেলাধুলারই পাশে দাঁড়াচ্ছে। সে জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Messi

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

July 9, 2026
ফিফার নতুন নিয়ম

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

July 9, 2026
সুপার কম্পিউটার

সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

July 9, 2026

Latest News

Messi

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

ফিফার নতুন নিয়ম

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

সুপার কম্পিউটার

সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

World Cup

কোয়ার্টার ফাইনালে সাইবারিকে হারিয়ে ধাক্কা খেলো মরক্কো

ওলিসের হলুদ কার্ড

ফ্রান্সের আপিল খারিজ করে ওলিসের হলুদ কার্ড বহাল

Cotch

এবার সুখবর পেলেন মিশরের কোচ

Fifa

ফ্রান্স-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

WorldCup

বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার

নোয়াখালীর যুবক

ফিফা সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর যুবক

Messi

নতুন বিতর্ক, ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa