Advertisement

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ম্যাচে হারলেও, সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে ২-১ এ ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

সোমবার (২৬ জুলাই) রাতে সিরিজ নির্ধারণী ম্যাচটিতে পাত্তাই পায়নি ক্যারিবীয়রা। আগে ব্যাট করে মাত্র ১৫২ রানে গুটিয়ে গেছে কাইরন পোলার্ডের দল। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩০.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে সফরকারীরা। যার সুবাদে ২-১ ব্যবধানে সিরিজটিও নিজেদের করে নিয়েছে তারা।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে বলার মতো স্কোর এনে দিয়েছেন মূলত বাঁহাতি ওপেনার এভিন লুইস। ইনিংসের চতুর্থ ওভারে লিডিং এজ হয়ে বল আঘাত হানে তার হেলমেটে। যার ফলে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান সাজঘরে।

এরপর নাজেহাল অবস্থা হয় ক্যারিবীয়দের। মাত্র ৭১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। হতাশ করেন শাই হোপ (১৪), ড্যারেন ব্রাভো (১৮), শিমরন হেটমায়ার (৬), নিকোলাস পুরান (৩) ও অধিনায়ক পোলার্ড (১১)।

ইনিংসের ২৩তম ওভারে পঞ্চম উইকেট পতনের পর ফের উইকেটে আসেন ওপেনার লুইস। এরপর আর তাকে আউট করতে পারেনি অসি বোলাররা। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬৬ বলে ৫৫ রান করেছেন লুইস। দলকে পৌঁছে দিয়েছেন ১৫২ রানে।

অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। এছাড়া অ্যাশটন অ্যাগার, জস হ্যাজলউড ও অ্যাডাম জাম্পার শিকার ২টি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থতার পরিচয় দেন দুই অসি ওপেনার ময়সেস হেনরিকস (১) ও জশ ফিলিপ (১০)। অধিনায়ক অ্যালেক্স ক্যারে ৩৫ ও মিচেল মার্শ আউট হন ২৯ রান করে। তবে অপরাজিত ফিফটিতে ৫১ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাথু ওয়েড।

বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে অপরাজিত ১৯ রানের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অ্যাশটন অ্যাগার। সিরিজসেরা নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.