Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন না উইলিয়ামসন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন না উইলিয়ামসন

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 10, 20202 Mins Read

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন না উইলিয়ামসন

Advertisement

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন না।

প্রথম সন্তানের বাবা হতে যাওয়া উইলিয়ামসন স্ত্রীর পাশে থাকতে দ্বিতীয় টেস্টের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে উইলিয়ামসন খেলবেন বলেই ঘোষণা দিয়েছিলেন কিউই কোচ গ্যারি স্টেড। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টা পর ইউটার্ন নেন স্বাগতিক দলনেতা।

উইলিয়ামসন সন্তান সম্ভবা স্ত্রী সারাহকে সময় দিতে প্রথম টেস্টের পররপরই উড়ে গেছেন ওয়েলিংটন থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত নিজ শহরে। এ সময় কথা ছিল দ্বিতীয় টেস্টের দলে অংশ নেয়ার জন্য তিনি ফের ওয়েলিংটনে ফিরে আসবেন। কিন্তু প্রধান কোচের সঙ্গে আরেক দফা আলোচনার পর স্ত্রীকে সঙ্গ দেয়াকেই শ্রেয় মনে করেন তিনি। গ্যারি স্টেড বলেন, ‘তার এবং স্ত্রীর স্বার্থের কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। এটি দলের জন্যও ভালো হবে।’

এর আগে উইলিয়ামসন বলেছিলেন, ‘ডিসেম্বরের মধ্য অথবা শেষ দিকেই তার সন্তানের জন্ম হতে পারে।’ টেস্ট চলাকালে বদলি দিয়ে চলে যাওয়ার সুযোগ ক্রিকেটে নেই। কিউই কোচ বলেন, ‘সন্তান জন্মানোর সময় টেস্ট ম্যাচে অংশগ্রহন না করাদের তালিকায় তিনিই প্রথম নন। এই মুহুর্তে আমাদের চিন্তায় কেনের সঙ্গে সারাহ’র বিষয়টিও রয়েছে। আমরা সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছি মা এবং সন্তানের ভাল থাকার বিষয়কে।’

এই মুহুর্তে বিশ্ব র‌্যাংকিংয়ে দ্বিতীয় সেরা ব্যাটসম্যানের আসনে রয়েছেন কেন উইলিয়ামসন। তার সহাবস্থানে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। এই তালিকার ১ম অবস্থানে রয়েছেন অসি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। গত সপ্তাহে ক্যারিয়ার সেরা ২৫১ রানের এক ইনিংস খেলে ক্যারিবীয়দের বিপক্ষে নিউজিল্যান্ডের ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের মূল কারিগর ছিলেন উইলিয়ামসন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

June 25, 2026
ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

June 25, 2026
vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

June 25, 2026

Latest News

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa