Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কঁচা নদীর ওপর বঙ্গমাতা সেতু, `দুই ঘণ্টার রাস্তা এখন দু`মিনিটের`
জাতীয়

কঁচা নদীর ওপর বঙ্গমাতা সেতু, `দুই ঘণ্টার রাস্তা এখন দু`মিনিটের`

By Sibbir Osmanসেপ্টেম্বর 7, 2022Updated:সেপ্টেম্বর 7, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: ‘সেতু পার হতে সময় লাগলো মাত্র দু’মিনিট, আগে ফেরির জন্য ঘাটেই বসে থাকতে হতো দুই ঘণ্টা। পিরোজপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ৫০ কিলোমিটার দূরত্বের বরিশাল যেতে লাগতো তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। আর সন্ধ্যার পর এই রাস্তা পাঁচ ঘণ্টায়ও ফুরাতো না। সেতুর ওপর দিয়ে বরিশাল থেকে পিরোজপুর আসছি মাত্র এক ঘণ্টা ৩৫ মিনিটে।’ কথাগুলো বাসচালক ফারুক বিশ্বাসের। কঁচা নদীর ওপর সেতু উদ্বোধনের পর যান চলাচল শুরু হয়েছে। সোমবার এ পথ পাড়ি দিয়ে গণমাধ্যমকে অভিজ্ঞতার বর্ণনা দেন তিনি।

বরিশাল-পিরোজপুর রুটের এই বাসচালক বলেন, অল্প সময়ে বরিশাল থেকে পিরোজপুর পৌঁছায় বেশ ভাল লেগেছে। যাত্রীরাও স্বস্তিবোধ করেছেন। আগে এই পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে ফেরির জন্য অপেক্ষা করতে হতো। ফেরিঘাটের ভোগান্তি, বিড়ম্বনা দূর হওয়ায় আমাদের সময় ও ব্যয়- উভয়ই সাশ্রয় হচ্ছে।

রবিবার ১২টায় ‘বঙ্গমাতা বেগম ফজিলানুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
কঁচা নদীর ওপর সেতু

Advertisement

আরেক বাসচালক কামাল হোসেন বলেন, ফেরিতে গাড়ি পার করে পিরোজপুর থেকে স্বরূপকাঠী উপজেলায় যেতে সময় লাগতো সাড়ে তিন ঘণ্টা। এখন সেতুর ওপর দিয়ে দেড় ঘণ্টায় স্বরূপকাঠী যাওয়া যাচ্ছে। তাছাড়া খরচও কমেছে। সেতু পারাপারে টোল ১১৫ টাকা, আর ফেরিতে লাগতো ১৩০ টাকা।

রবিবার রাত থেকে গতকাল দুপুর ১টা পর্যন্ত ১৩ ঘণ্টায় নতুন এই সেতু দিয়ে ৬১৩টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে বলে জানান টোল আদায়ে নিয়োজিত পিরোজপুর সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী আলমগীর হোসেন। তিনি জানান, এই সময়ে টোল আদায় হয়েছে প্রায় ৪০ হাজার টাকা।

প্রকল্প ব্যবস্থাপক ও সড়ক বিভাগের নির্বাহী প্রকেীশলী মাসুদ মাহমুদ সুমন জানান, সরকারিভাবে সেতুর টোল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভারি ট্রাক ২৫০ টাকা, মাঝারি ট্রাক ১২৫ টাকা, বড় বাস ১১৫ টাকা, ছোট ট্রাক ৯৫ টাকা, কৃষিকাজে ব্যবহূত যান ৭৫ টাকা, মিনিবাস ও কোস্টার ৬৫ টাকা, মাইক্রোবাস ৫০ টাকা, চার চাকার অন্যান্য যানবাহন ৫০ টাকা, কার ৩০ টাকা, তিন চাকার মোটরাইজড যান ১৫ টাকা, মোটরসাইকেল পাঁচ টাকা এবং রিকশা, ভ্যান, বাইসাইকেল ও ঠেলাগাড়ি পাঁচ টাকা।সেতুটি নির্মাণ করেছে চীনা প্রতিষ্ঠান চীনা রেলওয়ে মেজর ব্রিজ রিকনাইসেন্স ডিজাইন ইনস্টিটিউট। প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্য ও ৪৫ ফুট প্রস্থের এ সেতুতে ব্যয় হয়েছে ৮৮৯ কোটি টাকা। এর মধ্যে ৬৫৪ কোটি টাকা অনুদান দিয়েছে চীন সরকার। অবশিষ্ট ২৩৫ টাকা ব্যয় করেছে সরকার। সেতুটি ১০টি পিলার ও ৯টি স্প্যানের ওপর দাঁড়িয়ে আছে। এটি বপ গার্ডার টাইপের সেতু। ৯টি স্প্যানের মধ্যে সাতটি ১২২ মিটারের ও দুটি ৭২ মিটারের। মূল সেতুর দৈর্ঘ্য ৯৯৮ মিটার এবং অ্যাপ্রোচ সেতুর দৈর্ঘ্য ৪৯৫ মিটার। এ ছাড়া সেতুর দুই পাড়ে আছে এক হাজার ৪৬৭ মিটার অ্যাপ্রোচ সড়ক।

ইভিএমে ভোট জালিয়াতি হবে না: সিইসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
গ্রেপ্তার

জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

জুন 10, 2026
ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

জুন 10, 2026
টাকা দিয়েছে

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন 10, 2026
Latest News
গ্রেপ্তার

জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

টাকা দিয়েছে

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

ঋণ

বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

অপতৎপরতা

ক্যাম্পাসে ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ

দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa