
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, ১৫টি গাড়িতে তাদের রেঞ্জ অফিস থেকে কক্সবাজারে পাঠানো হয়েছে। তারা সবাই ফ্রেশার।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মাঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বুধবারে আট জন পরিদর্শককে জেলার আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। একই আদেশে ২৯ জন পরিদর্শককে কক্সবাজার জেলায় পদায়ন করা হয়। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক তাদের কর্মস্থল নির্ধারণ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ পর্যন্ত তিন দফায় একজন পুলিশ সুপার, তিন জন অতিরিক্ত পুলিশ সুপার, একজন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার, তিন জন সহকারী পুলিশ সুপার ও ৩৪ জন পুলিশ পরিদর্শকে বদলি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



