ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল দেশিবিদেশি পর্যটকদের জন্য এবার নিজের বাড়ি ‘ওসমান ভবন’ উন্মুক্ত করে দিয়েছেন। কক্সবাজারে বেড়াতে এসে হোটেলে রুম না পেলে এমপি কমলের বাড়িতে থাকতে পারবেন পর্যটকেরা। বিষয়টি  নিশ্চিত করেছেন সাংসদ কমলের ব্যক্তিগত সচিব আবু বক্কর ছিদ্দিক।

আবু বক্কর ছিদ্দিকের ফেসবুকে প্রকাশিত হলে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে খবরটি।

সাইমুম সরওয়ার কমল এমপি’র বসত বাড়ি ‘ওসমান ভবন’ কক্সবাজার শহরের ৮ মাইল পূর্বে দেশের অন্যতম পুরাকীর্তির শহর রামু উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত।

উপজেলা পরিষদের পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত সুবিশাল ভবনে এসি/ননএসি বেশ কয়েকটি অত্যাধুনিক রুম রয়েছে। শতাধিক পর্যটকের রাত্রিযাপনের সাথে গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বিশাল আঙ্গিনা। সেমিনারের সুবিধার্থে ভবনের নীচ তলায় রয়েছে পরিপাটি হলরুম। সাথে রয়েছে শতাধিক লোকের ডাইনিং সুবিধা। বিশাল আঙ্গিনায় বড় আঙ্গিকে যে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবে ভ্রমণ পিপাসু পর্যটকরা।

এছাড়া, পর্যটন শহর কক্সবাজার জেলার মাঝামাঝি স্থানে রামু উপজেলা অবস্থান করায় জেলার যেকোন উপজেলার পর্যটন স্পট পরিদর্শনে রয়েছে যাতায়াতের সহজ সুবিধা। ওসমান ভবন একজন এমপি’র বাড়ি হলেও সাধারণ মানুষের পদচারণায় মুখরিত বাড়িটি গত কয়েক বছর ধরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এমপি কমল নিজেই। বাড়িটির নিরাপত্তায় সার্বক্ষণিক সিসি ক্যামরা দ্ধারা নিয়ন্ত্রিত।

এ ব্যাপারে এমপি কমল জানান, পর্যটন মৌসুমে কক্সবাজার জেলায় বিপুল পর্যটকের ঢল নামে। এ সময় অনেকেই হোটেল কক্ষ না পেয়ে বিড়ম্বনায় পড়েন। কক্সবাজারের পাশাপাশি রামুর দৃষ্টিনন্দন বৌদ্ধবিহারগুলো এখন পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কক্সবাজারে আগত পর্যটকেরা যেন কোন অসুবিধায় না পড়েন সেই জন্য রামুর মন্ডলপাড়াস্থ ওসমান ভবন উম্মুক্ত করে দেওয়া হয়েছে। কক্সবাজারে যারা হোটেল কক্ষ পাবে না তারা সেখানে গিয়ে অনায়াসে বিনামূল্যে থাকতে পারবেন। তাদের জন্য ফ্রি খাবারেরও ব্যবস্থা রয়েছে। নিয়োজিত থাকবে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.