জুমবাংলা ডেস্ক: বঙ্গোপসাগের ঝড়ের কবলে পড়ে মাছ ধরার নৌকাডুবির ঘটনায় আরও পাঁচ জেলের লাশ কক্সবাজার সৈকত থেকে উদ্ধার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।

Advertisement

বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের ডায়াবেটিস হাসপাতাল পয়েন্ট থেকে তিন এবং দুপুর ১২টার দিকে সুগন্ধা বিচ ও ধলঘাটা থেকে দুই জেলের লাশ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে ছয়জনের লাশ পাওয়া যায়।

এ নিয়ে ১১ জেলের লাশ ও দুজনকে জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।

নিষেধাজ্ঞা অমান্য করে ৪ জুলাই ভোলার চরফ্যাশন থেকে ১৭ জন জেলে একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। নৌকাটি গভীর সাগরে ৬ জুলাই ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত জেলেদের মধ্যে সাতজনের পরিচয় মিলেছে। তারা সবাই চরফ্যাশন উপজেলার বাসিন্দা। স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.