Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কক্সবাজারে দোকানে আগুন, দুই জনের প্রাণহানি
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

কক্সবাজারে দোকানে আগুন, দুই জনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 3, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকানদারের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।

কক্সবাজারে দোকানে আগুন, দুই জনের প্রাণহানি

তারা হলেন- মুদি দোকানদার ফিরোজ আহমদ (৫৩) ও ওই দোকানের কর্মচারী আনোয়ার হোসেন (১৬)। ফিরোজ আহমদ কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকার লাল মিয়ার ছেলে এবং আনোয়ার হোসেন একই ইউনিয়নের শুকমনিয়া গ্রামের নুর কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও গর্জনিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ফিরোজ আহমদের মুদির দোকান থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু এবং কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা রাত আড়াইটার দিকে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বাজারের চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

Advertisement

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান জানান, ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় দোকান মালিক ফিরোজ আহমদ ও তার এক কর্মচারী দোকানের ভেতরে ছিলেন। অগ্নিকাণ্ডের পর থেকে তাদের খোঁজ না পাওয়ায় ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ওই দোকানে গিয়ে তাদের মরদেহ ‍উদ্ধার করে। রাত সাড়ে ৩টার দিকে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অগ্নিকাণ্ডে ফিরোজ আহমদের মুদির দোকান, দিল মোহাম্মদের ওয়ার্কশপ, আবদুল করিমের চাউলের দোকান, মনির আহমদের চাউলের দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই চারটি দোকানই বাজারের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এসব দোকানের মালামালও ছিল প্রচুর। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, ওসি (তদন্ত) মিজানুর রহমান, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান।

এসময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa