পার্টনারস মিট

Advertisement

দেশজুড়ে ডিলার ও ব্যবসায়িক পার্টনারদের অংশগ্রহণে কক্সবাজারে তিনদিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যমুনা ইলেকট্রনিক্স পার্টনারস মিট–২০২৬।

এতে সেরা পার্টনারদের সম্মাননা, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের নানা বার্তা উঠে আসে।

‘অর্জনের গল্প, এগিয়ে চলার স্বপ্ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই তিনদিনের অনুষ্ঠানে দেশজুড়ে ছড়িয়ে থাকা ডিলার ও ব্যবসায়িক পার্টনাররা অংশ নেন। আয়োজনে পার্টনারদের সঙ্গে যমুনা ইলেকট্রনিক্সের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

সম্মেলনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলার ও ব্যবসায়ীরা এতে অংশ নেন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম।

দ্বিতীয় দিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের সেরা ১৩ জন পার্টনারকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে শীর্ষ পাঁচ পার্টনার হিসেবে নির্বাচিত হন—বগুড়ার মা ইলেকট্রনিক্স, নাটোরের স্বপন ইলেকট্রনিক্স, চাঁপাইনবাবগঞ্জের রনি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, শরীয়তপুরের সিমি ইলেকট্রনিক্স এবং মানিকগঞ্জের নাহার ইলেকট্রনিক্স।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যমুনা ইলেকট্রনিক্সের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্লাহ সেলিম।

তিনি বলেন, এই আয়োজন কেবল একটি ইভেন্ট নয়, বরং ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সম্পর্কের দৃঢ় সেতুবন্ধন। স্বপ্ন অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে ব্র্যান্ড প্রচার ও মার্কেটিং কার্যক্রম জোরদারের আশ্বাস দেন।

সেলস ডিরেক্টর সাখাওয়াত হোসেন ২০২৬ সালের পরিকল্পনা তুলে ধরে জানান, আগামী বছরে সেলস স্ট্রাকচার, ডিলার সাপোর্ট ও ইনসেনটিভ নীতিতে উল্লেখযোগ্য উন্নয়ন আনা হবে, যাতে পার্টনাররা আরও প্রবৃদ্ধি অর্জন করতে পারেন।

কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না

হেড অব সেলস মো. মাকসুদুর রহমান পার্টনারদের উদ্দেশ্যে অপারেশনাল ও সেলস গ্যাপ চিহ্নিত করে তা পূরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্টক ব্যবস্থাপনা, কাস্টমার সার্ভিস এবং স্থানীয় বাজার বোঝাপড়া ব্যবসায়িক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হেড অব অপারেশন ইব্রাহিম হোসেন যমুনা পণ্যের মান ও প্রযুক্তিগত সক্ষমতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ও গ্রাহকবান্ধব ফিচারের দিক থেকে যমুনা ইলেকট্রনিক্স বাজারে শক্ত অবস্থানে রয়েছে।

সমাপনী বক্তব্যে হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, যমুনার প্রতিটি পরিকল্পনার কেন্দ্রে রয়েছে পার্টনারদের লাভজনকতা। সঠিক পণ্য, সঠিক সহায়তা ও দীর্ঘমেয়াদি কৌশলের মাধ্যমে প্রতিটি পার্টনারের ব্যবসা আরও লাভজনক করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে।

শেষ দিনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্টনারস মিট–২০২৬ এর সমাপ্তি ঘটে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.