Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কখনো পারেনি এবারও পারলো না জাপান, হারিয়েছে আর্জেন্টিনাকে
খেলাধুলা ফুটবল

কখনো পারেনি এবারও পারলো না জাপান, হারিয়েছে আর্জেন্টিনাকে

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 7, 2022Updated:জুন 7, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রাজিল। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে প্রস্তুতি শুরু করেছে। গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলেছে জাপানের বিপক্ষে। টোকিও জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে সেলেকাওরা জিতেছে ১-০ গোলে।

 কখনো পারেনি এবারও পারলো না জাপান, পেরেছিল আর্জেন্টিনার সঙ্গে
ফাইল ছবি
Advertisement

৭৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন নেইমার। আগের ম্যাচের কোরিয়ার বিপক্ষে জিতেছিল ৫-১ গোলে। গতকাল ম্যাচের ৫৩ শতাংশ বল নিয়ন্ত্রণে ছিল তিতের ব্রাজিলের। শুরু থেকে ছোট ছোট পাসিং ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ৭৭ মিনিটে পর্যন্ত। নিয়ন্ত্রণ ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেও জাপানের গোলবারে বল পাঠাতে পারছিলেন না নেইমার, ভিনিসাস ভিনিসিউস জুনিয়র, ফ্রেডরা।

জাপানের গোলরক্ষক শুইচি গন্দা অসাধারণ খেলছিলেন। তার জন্য গোল পেতে পেনাল্টি পেতে হয় ব্রাজিলকে। নেইমার গোলটি করেন। আন্তর্জাতিক অঙ্গনে যা তার ১১৯ ম্যাচে ৭৪ গোল। ব্রাজিলের পক্ষে তার চেয়ে বেশি গোল করেছেন পেলে ৯২ ম্যাচে ৭৭টি। কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচে ২টি গোল করেছিলেন নেইমার। এ ছাড়ার বাকি ৩ গোল করেছিলেন রিশার্লিসন, ফিলিপ কৌতিনহো ও  গাব্রিয়েল জেসুস।

এশিয়ান কাপের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জাপান। জও বলা হয় জাপানের ফুটবল দলকে। ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সূর্যদয়ের দেশ জাপান। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিন ব্রাজিলের মুখোমুখি হয়েছিল দলটি।

এশিয়ার পাওয়ার হাউজ খ্যাত জাপান প্রথমবার ব্রাজিলের মুখোমুখি হয় ১৯৮৯ সালে। সেই ম্যাচটিতে ০-১ গোলে জয় পায় ব্রাজিল। এরপর ২০০৬ সালের বিশ্বকাপে ৪-১ গোলে জাপানকে হারায় ব্রাজিল। এছাড়াও কনফেডারেশন কাপের তিনটি আসরে মুখোমুখি হয় তারা। যেখানে প্রথম দুই সাক্ষাতে ড্র করলেও শেষটিতে জাপানকে হারায় ব্রাজিল।

এখন পর্যন্ত জাপানের বিপক্ষে ব্রাজিল অপরাজিত থাকলেও প্রতিবেশি আর্জেন্টিনা হেরেছে তাদের কাছে। দল দুইটি এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়। যেখানে ছয়বারই জিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দুই দলের সবশেষ সাক্ষাতে আবার জয় পায় জাপান।

২০১০ সালের ৮ অক্টোবর একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে আতিথেয়তা দেয় জাপান। দেশটির সাইতামা স্টেডিয়াম অনুষ্ঠিত সেই ম্যাচে ১-০ গোলে জিতে স্বাগতিকরা। ম্যাচের জয় সূচক একমাত্র গোলটি করেন জাপানি ফরোয়ার্ড শিনজি ওকাজাকি। এরপর গেল ১২ বছরে আর একে অপরের বিপক্ষে মাঠে নামেনি।

কুকুর কেন গাড়ির চাকা ও বিদ্যুৎতের খুঁটিতে প্রস্রাব করে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026

Latest News

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa