
রবিবার (৮ আগস্ট) লকডাউন উঠিয়ে দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে লকডাউন তুলে দেওয়ার কথা বলা হলেও কিছু বিধি-নিষেধ মেনে চলার শর্ত আরোপ করা হয়েছে।
প্রজ্ঞাপনে জারিকৃত শর্তগুলোর মধ্যে রয়েছে-
১. শপিংমল, মার্কেট, দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক খোলা রাখতে হবে।
২. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় সম্পূর্ণ আসনের পরিবর্তে অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখবে।
৩. গণপরিবহন, বিভিন্ন দপ্তর, মার্কেট ও বাজারসহ যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি পালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বরিুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



