মঞ্চে দাঁড়িয়ে গান না গেয়ে শুধু ঠোঁট মেলানো যাকে বলা হয় লিপ-সিঙ্ক। বহুদিন ধরেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন দর্শক-শ্রোতারা। এবার সেই সমালোচনার সুরেই কথা বললেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

তার মতে, কনসার্টে লিপ-সিঙ্ক করা একজন শিল্পীর জন্য অলসতারই প্রকাশ।
সম্প্রতি এক পডকাস্টে শ্রেয়া বলেন, “লিপ-সিঙ্ক করা এক ধরনের লেজি অ্যাক্ট। এর মানে আপনি আপনার শিল্পের জন্য যথেষ্ট পরিশ্রম করেননি।
তিনি জানান, একজন শিল্পী হিসেবে তার নিজের কিছু নীতি আছে। এমন কোনো পারফরম্যান্স তিনি প্রকাশ্যে যেতে দিতে চান না, যা তিনি নিজেই শুনতে অস্বস্তি বোধ করবেন।
শুধু লিপ-সিঙ্ক নয়, গান বাছাই নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রেয়া ঘোষাল।
তিনি জানিয়েছেন, ‘চিকনি চামেলি’র মতো তথাকথিত অশালীন শব্দচয়নের গান আর কখনোই গাইবেন না।
তার মতে, অনেক গানে নারীদের কেবল ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হয়, যা তাকে অস্বস্তিতে ফেলে। তবে শ্রেয়া জানান, যখন তিনি ‘চিকনি চামেলি’ গেয়েছিলেন, তখন তার বয়স ও অভিজ্ঞতা দুটোই কম ছিল।
আরও পড়ুনঃ
সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলেছে বলেই এখন গান বাছাইয়ে অনেক বেশি সচেতন তিনি।
নিজের নীতিতে অটল থেকে অশালীন বা বিতর্কিত গানের অনেক প্রস্তাবও সরাসরি ফিরিয়ে দিয়েছেন এই শিল্পী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


