Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কথা নয়, কাজে সাহস দেখান নৌপরিবহন প্রতিমন্ত্রী
জাতীয় মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

কথা নয়, কাজে সাহস দেখান নৌপরিবহন প্রতিমন্ত্রী

By Hasan MajorJuly 10, 20202 Mins Read
কথা নয়, কাজে সাহস দেখান নৌপরিবহন প্রতিমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

জাহিদুল হক: গত ২৯ জুন ঢাকার সদরঘাটের কাছে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চ ডুবে যায়। এতে ৩৪ জন মারা যান। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সেদিন একে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলেছিলেন।

মঙ্গলবারও তিনি তার কথার পুনরাবৃত্তি করেন। দুর্ঘটনার পর নৌ-পরিবহন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছিল। মঙ্গলবার তাদের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদন হাতে পাওয়ার পর নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আমি বলেছিলাম এটি হত্যাকাণ্ড এবং এখনও দেখলে আবারও বলবো হত্যাকাণ্ড। যেহেতু অবহেলাজনিত কারণে দুর্ঘটনার অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে, তদন্তে যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, তাহলে সেটা অবশ্যই ৩০২ ধারায় (হত্যা মামলা) আসবে।”

এই বক্তব্যের মধ্য় দিয়ে দুর্ঘটনার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি দিতে প্রতিমন্ত্রীর আগ্রহ ফুটে উঠেছে। এমন শাস্তির ব্যবস্থা করে তিনি হয়ত অন্য় লঞ্চ মালিক, চালক ও সংশ্লিষ্টদের একটি বার্তা দিতে চেয়েছেন।

সরকারি সূত্রের উল্লেখ করে দৈনিক যুগান্তর জানাচ্ছে, ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত লঞ্চ দুর্ঘটনায় তিন হাজার ৬৫৪ জন মারা গেছেন।

এসব দুর্ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে না পারায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। নাম প্রকাশে অনিচ্ছুক নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যুগান্তরকে জানিয়েছেন, দুর্ঘটনা তদন্ত ও মামলা পরিচালনার ক্ষেত্রে মালিক ও শ্রমিক পক্ষের চাপ থাকে। ফলে দায়ীদের বেশিরভাগ পার পেয়ে যান।

নৌচলাচল আইন তৈরিতেও এমন চাপ দেখা যাচ্ছে। ২০১৭ সালে প্রণীত এই আইনের খসড়ায় নৌযান দুর্ঘটনায় প্রাণহানি হলে ১০ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। কিন্তু মালিক-শ্রমিকদের চাপে শাস্তির মেয়াদ কমিয়ে পাঁচ বছর ও জরিমানা তিন লাখ টাকা করা হচ্ছে বলে জানাচ্ছে দৈনিক যুগান্তর।

এই খবর যদি সত্যি হয়, তাহলে মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রীকে আমরা বলতে চাই, আইন তৈরিতে যদি মালিক-শ্রমিকদের চাপ আপনি মেনে নেন, তাহলে ভবিষ্যতে সব বিষয়েই আপনাকে আপোস করতে হবে। এবং তখন দুর্ঘটনায় প্রাণহানির জন্য আপনিও দায়ী থাকবেন। সূত্র: ডয়চে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026
Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

July 17, 2026

Latest News

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa