Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘কথা বুঝেন না’ আর্জেন্টিনা সমর্থকরা, তর্ক না করার অঙ্গীকার করে স্ট্যাম্পে সই
খেলাধুলা

‘কথা বুঝেন না’ আর্জেন্টিনা সমর্থকরা, তর্ক না করার অঙ্গীকার করে স্ট্যাম্পে সই

By Sibbir OsmanJuly 7, 20212 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই প্রতিনিয়ত রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা থাকে। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

প্রতিনিয়ত আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল সমর্থকদের মাঝে নানা বিরোধের খবর শুনতে পাওয়া যায়। এবার সেরকম খবর পাওয়া গেছে নওগাঁর নিয়ামতপুরে।

আর্জেন্টিনার সমর্থকদের সাথে তর্কে জড়াবে না বলে স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন এক ব্রাজিল সমর্থক। স্ট্যাম্পে লেখা ওই ব্রাজিল সমর্থক হলেন নিয়ামতপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল বাকি।

স্ট্যাম্পে তিনি লেখেন, আমি আব্দুল্লাহ আল বাকি, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকব, ততদিন আর্জেন্টিনা দলের কোনো সমর্থকের সঙ্গে তর্কে জড়াব না। কারণ ওরা কোনো যুক্তিই বোঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা; খেলায় না। বিভিন্ন দলের শিরোপা সংখ্যা কথায় আসামাত্রই এরা পাগলা ষাঁড়ের মতো তেড়ে আসে।

তিনি আরও লেখেন, কতটা নির্বোধ হলে তারা আজও ‘সেভেন আপ, সেভেন আপ’ বলে চিল্লাপাল্লা করে, যা দেখে জার্মানির সমর্থকেরাও অনেকটা হতাশ। কারণ জার্মানির অর্জনটাও তারা নিজেদের অর্জন বলে দাবি করে। তারচেয়ে বরং অন্যান্য দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়ান। ইতালি বা জার্মানি আছে তাদের সঙ্গে জড়ান। শেয়ানে শেয়ানে লড়াই জমবে। কেন পাঁচতারকা থেকে ঠেলে দুই তারকার লেভেলে আনবেন?”

ওই অঙ্গীকারনামায় নিজের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করেন আল বাকি। সাক্ষী হিসেবে রেখেছেন আশিকুজ্জামান নামের আরেক ব্রাজিল সমর্থককে।

পরে পরিচিত আর্জেটিনা সমর্থকদের কাছে স্ট্যাম্পের ফটোকপি বিলিও করেছেন। পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতে।

এ বিষয়ে জানতে চাইলে আল বাকি বলেন, আমার ছাত্ররাজনীতির সহযোদ্ধা, বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় আসলে তাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বারবার বোঝানোর পরেও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা, যাতে করে আর কখনো তাদের সঙ্গে আমার তর্কে জড়াতে না হয়। তাই এই বিষয়টিই যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করেছি আমার সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের।

ShareFacebookXLinkedInChatGPTGoogle AIMessengerClaudeWhatsApp
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
হকিতে সুখবর

নির্বাচনের দিনে হকিতে সুখবর

February 12, 2026
তামিম ইকবাল

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

February 12, 2026
রিশাদ

পাকিস্তান সুপার লিগে ৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

February 11, 2026
Latest News
হকিতে সুখবর

নির্বাচনের দিনে হকিতে সুখবর

তামিম ইকবাল

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

রিশাদ

পাকিস্তান সুপার লিগে ৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

নিজের অবস্থান তুলে ধরেন

‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা

আইসিসি

২ হাজার ২০০ কোটি টাকার ক্ষতির হাত থেকে বাঁচল আইসিসি

বিশ্বকাপে ভারতের দুঃসংবাদ

বিশ্বকাপে ভারতের দুঃসংবাদ

নাকভি

বাংলাদেশের মর্যাদা রক্ষা করাই পাকিস্তানের প্রধান উদ্দেশ্য ছিল: নাকভি

আইসিসি

বাংলাদেশকে জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি

খেলতে রাজি পাকিস্তান

অবশেষে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ

আইসিসির কাছে ভারতকে নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

RedditTelegramXWhatsApp
Share:
BlueskyBufferChatGPTClaudeCopyEmailFacebookFlipboardGoogle AIGrokHacker NewsLineLinkedInMastodonMessengerMistral AIMixNextdoorPerplexityPinterestPrintRedditSMSTelegramThreadsTumblrXVKWhatsAppXingYummly