Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই
জাতীয় শিল্প ও সাহিত্য স্লাইডার

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই

By Saiful IslamNovember 15, 2021Updated:November 15, 20212 Mins Read

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই

Advertisement

জুমবাংলা ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে নিজ বাস ভবনে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। স্ত্রী শামসুন্নাহার কয়েক বছর আগেই প্রয়াত হন।

অধ্যাপক হাসান আজিজুল হকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল। কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন।

হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাবি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রয়াত কথা সাহিত্যিক অধ্যাপক আজিজুল হকের ছেলে অধ্যাপক ইমতিয়াজ হাসান জানান, মঙ্গলবার বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দাফন করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গোরস্থানে।

এর আগে শোক জ্ঞাপনের জন্য রাবি শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে মরদেহ। এর আগে গত ২১ আগস্ট অধ্যাপক হাসান আজিজুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তিনি অনেকটা সুস্থ গত ৯ সেপ্টেম্বর রাজশাহীতে ফেরেন।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে। এখন তার বয়স ৮২ বছর। রাজশাহী কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। অবসর নেন ২০০৪ সালে। ঢাবির বঙ্গবন্ধু চেয়ারে ছিলেন ২০০৯ সালে। অবসর জীবন কাটাচ্ছিলেন লেখালেখি করে।

হাসান আজিজুল হক একুশে পদকসহ আনন্দ পুরস্কার পেয়েছেন দুইবার। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাবি শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে বসবাস করেন। দাম্পত্যসঙ্গী শামসুন্নাহার বেগমের মৃত্যুর পর এই সাহিত্যিক বড় একা হয়ে পড়েন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa