আন্তর্জাতিক ডেস্ক : সার্চজায়ান্ট গুগলের কি ওয়ার্ডে ভারতের সবচেয়ে কুৎসিত ভাষা হিসেবে কন্নড়কে দেখানো হয়েছে। এ নিয়ে গুগলকে আইনি নোটিশ পাঠানোর পরিকল্পনা করেছে কর্নাটক।
বৃহস্পতিবার (০৩ জুন) ভারতের সবেচেয়ে কুৎসিত ভাষা কি ওয়ার্ডের বিপরীতে শীর্ষে ছিল রাজ্যটির সরকারি ভাষা কন্নড়। পরে এক বিবৃতিতে ‘ভুল বোঝাবুঝি ও অনুভূতিতে আঘাত হানার’ জন্য ক্ষমা চেয়েছে গুগল।-খবর বিবিসির
কন্নড়ভাষীদের এভাবে অপমানিতে করায় ব্যাপক ক্ষোভের পর সার্চ রেজাল্টের সংশোধন করা হয়েছে। রাজ্য মুখ্যমন্ত্রী অরবিন্দ লিম্বাভলি এক টুইটবার্তায় গুগলের তীব্র সমালোচনা করেছেন।
সার্চ ইঞ্জিনটির ফলাফল কন্নড় ভাষাভাষীদের অপমান করেছে বলে জানিয়ে তিনি বলেন, কন্নড় ভাষার নিজস্ব ইতিহাস আছে। আড়াই হাজার বছরের বেশি সময় ধরে এটি টিকে আছে। এই পুরো সময় ধরে এটি কন্নড় ভাষাভাষীদের অহংকার হয়ে আছে।
এ সময় গুগলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই আহ্বান আসে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর কাছ থেকেও।
তিনি বলেন, কেবল কন্নড়েই নয়, কোনো ভাষাই কুৎসিত হতে পারে না। ভাষার এ ধরনের অপমান বেদনাদায়ক। যে কোনো ভাষার প্রতি এ ধরনের বিদ্বেষে লাগাম টানা কি গুগলের জন্য অসম্ভব?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


