Advertisement
জুমবাংলা ডেস্ক: সুনামগঞ্জের একটি কবরস্থান থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না।  কান্নার শব্দ শুনে এলাকাবাসী ছুটে আসে এবং নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কবরস্থানের পাশের বাসিন্দা তাছলিমা আক্তার বলেন, রাতে হঠাৎ করে নবজাতকের কান্না কানে আসছিল। এগিয়ে গিয়ে দেখতে পাই, একটি নবজাতককে কবরস্থানের মধ্যে ফেলে রাখা হয়েছে। নবজাতকটি উচ্চস্বরে কাঁদছিল। কান্নার শব্দ শুনে গ্রামের আরও লোকজন জড়ো হয়। এরপর সকলে মিলে নবজাতকটিকে সেখান থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, নবজাতকটিকে উদ্ধার করার পর সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নবজাতকটিকে তার সন্তানের পরিচয়ে বড় করতে চান তিনি।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডে রাতে দায়িত্ব পালনকারী স্মৃতি আক্তার জানান, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া এক নারীর দুধ খাওয়ানো হচ্ছে তাকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.