Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কমনওয়েলথ ব্লু চার্টার বাস্তবায়নে বাংলাদেশকে নেতৃত্ব প্রদানের আহবান
জাতীয় স্লাইডার

কমনওয়েলথ ব্লু চার্টার বাস্তবায়নে বাংলাদেশকে নেতৃত্ব প্রদানের আহবান

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 30, 2019Updated:July 30, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: কমনওয়েলথ ‘ব্লু চার্টার’ বাস্তবায়ন এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে কমনওয়েলথে নেতৃত্ব প্রদানের আহবান জানিয়েছেন এর মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি।

কমনওয়েলথ ব্লু চার্টার বাস্তবায়নে বাংলাদেশকে নেতৃত্ব প্রদানের আহবান

Advertisement

প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি সোমবার সন্ধ্যায় (লন্ডনের স্থানীয় সময়) লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে এই আহবান জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম কমনওয়েলথ মহাসচিবের বক্তব্যের উদ্বৃতি দিয়ে জানান- কমনওয়েলথ মহাসচিব বলেছেন, ‘কমনওয়েলথ ব্লু চার্টার এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব দেয়া উচিত।’

‘কমনওয়েলথ ব্লু চার্টার’ মহাসাগর সংক্রান্ত নানা সমস্যার সমাধান এবং টেকসই মহাসাগর উন্নয়নের লক্ষ্যে কমনওয়েলথ সদস্যভুক্ত ৫৩টি সদস্য রাষ্ট্রের পারষ্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার একটি অঙ্গীকারনামা।

প্রেস সচিব লন্ডন থেকে টেলিফোনে বাসসকে জানান, প্রধানমন্ত্রী কমনওয়েলথ মহাসচিবের প্রস্তাবে সম্মত হয়েছেন এবং বলেছেন, ‘তাঁর সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে।’

বৈঠকে প্রধানমন্ত্রী এবং কমনওয়েলথ মহাসচিব তথ্য প্রযুক্তি খাত এবং এসডিজি বাস্তবায়নে অগ্রগতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, বলেন প্রেস সচিব।

এ প্রসঙ্গে প্যাট্রিসিয়া তথ্য প্রযুক্তি খাতে এবং এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নের অগ্রগতিতে বাংলাদেশের চমকপ্রদ সাফল্যের ভুয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, এ বছর কেনিয়ার নাইরোবীতে অনুষ্ঠেয় কমনওয়েলথ নারী সম্মেলনেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্যাট্রিসিয়া আরো বলেন, বাংলাদেশের এসডিজি বাস্তবায়নের উন্নত সংস্করণ থেকে বিভিন্ন কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোও শিক্ষা লাভ করতে পারে।

তিনি বলেন,কমনওয়েলথ’র ৫৩টি সদস্যভুক্ত রাষ্ট্রের মধ্যে ৪৯টি নিয়ে একটি ‘কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া’(উপমহাদেশীয় অবাধ বাণিজ্য এলাকা) গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই সর্বপ্রথম বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু করেন এবং বর্তমান সরকার তাঁর পদাংক অনুসরণ করেই জলবায়ু ঝুঁকি মোকাবেলার পদক্ষেপ গ্রহণ করছে।

এ বিষয়ে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও প্যাট্রিসিয়াকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা এ সময় কমনওয়েলথকে ৫৩টি সদস্য রাষ্ট্রের একটি ‘আমব্রেলা অর্গানাইজেশন’ হিসেবে গড়ে তোলায় এর মহাসচিব প্যাট্রিসিয়ার ভূমিকার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন, মুখ্য সচিব মো.নজিবুর রহমান এবং লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa