Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় করোনা আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ছে : কুবি উপাচার্য
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

করোনা আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ছে : কুবি উপাচার্য

By Sazzad Hossainমার্চ 15, 20202 Mins Read
কুবি উপাচার্য
Advertisement

সাজ্জাদ বাসার, কুবি প্রতিনিধি: সম্প্রতি আমাদের দেশে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু হচ্ছে কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত। চীনে উদ্ভব ঘটার পর এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও ক্রমশ ছড়িয়ে পড়ছে এই ভয়ংকর ভাইরাস। সম্প্রতি বাংলাদেশেও ছড়াতে শুরু করেছে এই ভাইরাস।

করোনা ছড়ানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন হিসেবে বিশ্বের প্রায় অনেক দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জনসমাগম হয় এমন স্থানে যেতে নিষেধ করা হয়েছে। বাংলাদেশেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষনা করা সময়োপযোগী হবে বলে মনে করা হচ্ছে৷ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অসংখ্য শিক্ষার্থীর প্রতিদিন সমাগম হচ্ছে যা করোনা ভাইরাস ছড়ানোর একটি বিশেষ মাধ্যম হিসাবে বিবেচিত। ইতোমধ্যে বুয়েট, চুয়েটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগ ক্লাসসহ সকল পরীক্ষা বর্জন করেছে।

তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত চলছে ক্লাস পরীক্ষা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে করোনা আতঙ্ক। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা: মাহমুদুল হাসান খান বলেন, আবাসিক হলে একসাথে অনেকে থাকার ফলে যে কোনো সময় একজন আক্রান্ত হলে তা সব শিক্ষার্থীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাছাড়া চাঁদপুর, কুমিল্লা অঞ্চলে দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ঝুঁকি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এই মুহূর্তে স্থগিত হওয়া উচিত কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি অবশ্যই উচিত।

করোনা আক্রান্তের বিষয়ে ফার্মেসী বিভাগের শিক্ষক মো: এনামুল হকের সাথে কথা বললে বিশ্ববিদ্যালয় খুবই ঝুঁকিপূর্ন এলাকা বলে জানান তিনি। এ ছাড়াও ফার্মেসী বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম হিসেবে ক্যাম্পাসে হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত হওয়া কতটুকু যুক্তিযুক্ত এই প্রশ্নের জবাবে তিনি বলে, আসলে এটা যেহেতু যে কোনো মুহূর্তে মহামারী আকার ধারণ করতে পারে তাই আমি মনে করি বিশ্ববিদ্যালয় এখন বন্ধ করা যায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি করোনা বিষয়ে বলেন, ‘করোনা আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ছে। ইউজিসি অথবা শিক্ষামন্ত্রলয়ের নোটিশ পেলে আমি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিব। আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় এখনই বন্ধ হওয়া উচিত। না হয় পরে যত কিছুরই ব্যবস্থা করা হোক তা নিয়ন্ত্রন করা যাবেনা।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

জুন 9, 2026
ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

জুন 9, 2026
একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

জুন 9, 2026
Latest News
জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

রাশিয়া

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

প্রধানমন্ত্রী একনেক

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

ঝড়

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

উপাচার্য নিয়োগ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa