
ইন্দোনেশিয়ার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির অধিকাংশ মুসলিম জীবনে একবার মাত্র হজের সুযোগ পান। কারণ কোটা ব্যবস্থা অনুযায়ী ২০ বছর পর দ্বিতীয়বার হজের সুযোগ মেলে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কুমাস বলেছেন, ‘মহামারির কারণে এবং হজযাত্রীদের নিরাপত্তার জন্য সরকার চলতি বছর হজযাত্রী না পাঠাতে আবারও সিদ্ধান্ত নিয়েছে।’
সৌদি আরব এখনও বিদেশিদের হজের অনুমতি দেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এটি স্রেফ ইন্দোনেশিয়া নয়…কোনো দেশই এখনও কোটা পায়নি, কারণ সমঝোতা স্মারখ এখনও স্বাক্ষরিত হয়নি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


